ধূমকেতু প্রতিবেদক, তারাগঞ্জ : রংপুর জেলার তারাগঞ্জ থানায় নবাগত ওসি এম এ ফারুক’কে ফুলেল শুভেচছা মাধ্যমে বরণ করেন, তারাগঞ্জ উপজেলা রিপোর্টার্স ইউনিট পরিবারের সদস্যরা।
আজ ১২মে সোমবার তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় ও আলোচনা সভার শুরুতে ওসি’কে ফুল দিয়ে বরণ করেন সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন, তারাগঞ্জ প্রেসক্লাব সভাপতি সাপ্তাহিক তারার আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক দৈনিক ইত্তেফাক পত্রিকার তারাগঞ্জ উপজেলা সংবাদদাতা খবির উদ্দিন প্রামানিক।
তারাগঞ্জ রিপোর্টার্স ইউনিটের সভাপতি দৈনিক সংবাদ পত্রিকার তারাগঞ্জ উপজেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম ও সাধারণ সম্পাদক দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার তারাগঞ্জ উপজেলা প্রতিনিধি শহীদুল ইসলাম। বাংলাদেশ প্রেসক্লাব তারাগঞ্জ উপজেলা শাখার সভাপতি, ভোরের দর্পণ পত্রিকার তারাগঞ্জ উপজেলা প্রতিনিধি আরিফ শেখসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।


