IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ৮ দফা দাবী আদায়ে আগামীকাল চাঁপাইনবাবগঞ্জে রেল পথ অবরোধের ঘোষণা

৮ দফা দাবী আদায়ে আগামীকাল চাঁপাইনবাবগঞ্জে রেল পথ অবরোধের ঘোষণা

ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : রাজশাহী নয়,সকল আন্তঃনগর ট্রেন চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে চালুসহ ৮ দফা দাবী আদায়ে শান্তিপূর্ণ ট্রেন অবরোধ ও মানববন্ধন কর্মসূচী ঘোষণা করেছে সুজন-সুশাসনের জন্য নাগরিক -সুজন-চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়-গত ১ মার্চ ২০২৫ ডিসি অফিস চত্ত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে জেলার আন্তঃনগর ট্রেন নিয়ে বৈষম্য ও অবহেলিত এই জনপদের মানুষের নায্য দাবীসমুহ নিয়ে কাজ করার বিষয়ে উদ্যোগ গ্রহণের কথা ঘোষণা করে। সেই ধারাবাহিকতায় গত ৭ মে জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে জেলার প্রায় সকল স্তরের জনসাধারণের অংশগ্রহণে ঐতিহাসিক মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। এছাড়া গণস্বাক্ষর সংগ্রহ ও জেলা প্রশাসক, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ও রেলওয়ে স্টেশন মাষ্টারের মাধ্যমে রেলপথ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা, রেলপথ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, বাংলাদেশ রেলওয়ে’র মহাপরিচালক, মহাব্যবস্থাপক (পশ্চিমাঞ্চল) বরাবর স্বারকলিপি প্রদান করা হয়। কিন্তু উত্থাপিত নায্য দাবীসমূহ বাস্তবায়নে আশানুরূপ সাড়া না পাওয়ায় আগামীকাল বুধবার সকাল সাড়ে ৯টায় চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনে শান্তিপূর্ণ ট্রেন অবরোধ ও মানববন্ধন কর্মসূচী পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত দাবি উত্থাপন করেন সুজনের জেলা সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল। উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ সভাপতি খায়রুল ইসলাম,চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর শাহনেওয়াজ খাঁন সিনহা,সিনিয়র সহ-সভাপতি মাসিদুর রহমানসহ অন্যরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31