ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : দেশ গঠনে মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে বিএনপির আলোচনা ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার বিকাল ৪ টার রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়ন বিএনপির আয়োজনে শহীদ নাদের আলী স্কুল এন্ড কলেজ মাঠে এই আলোচনা ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
বানেশ্বর ইউনিয়ন বিএনপির আহবায়ক হযরত আলী সরকারের সভাপতিত্বে এবং ইউপি সদস্য আব্দুল আজিজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক, বিএনপির মিডিয়া সেলের সদস্য ও পুঠিয়া-দূর্গাপুর আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মাহমুদা হাবীবা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা মহিলা দলের সভাপতি এ্যাড. শামসাদ বেগম মিতালি ও সাধারণ সম্পাদক সৈয়দা রুমানা হোসেন প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন- বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল, বানেশ্বর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল মজিদ, বানেশ্বর হাটের ইজারাদার ও বিশিষ্ট ব্যবসায়ী রাসেল সরকার, আজিজুল বারি মুক্তা, জেলা সমবায় দলের সাধারণ সম্পাদক রুপস সরকার, বানেশ্বর ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক শাহজামাল সাবু, ইউপি সদস্য আলম মেম্বার, রফিক হাজী, তুষার সরকার, শিবপুর হাট ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আলমসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য ও পুঠিয়া-দূর্গাপুর আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মাহমুদা হাবীবা বলেন, ৩১ দফা দাবি বাস্তবায়ন করা হলে নারীদের প্রত্যেকটি কাজে এই নারীদের সক্ষমতা বৃদ্ধি পাবে ।
আমাদের মার্কা কি ধানের শীষ দিবেকে কেন্দ্র কাজেই আমরা মারামারি না করি। ধানের শীষ যার আমরা তার নিয়ে আসেন ঢাকা থেকে ধানের শীষ ধানের শীষ যার আমরা তার সব কথা এখানেই শেষ।
রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ বলেন, আমরা জানি ১৯৭১ সালে শেখ মুজিবুর মানুষকে না খাওয়া মারে আমার মা বোন দের কাপড় দিতে পারেনা তখন জিয়াউর রহমানের আবির্ভাব হয়। জিয়াউর রহমান আসার পরে এদেশের চাউলের দাম কমে , কাপড়ের দাম কমে এবং সমস্ত জিনিসের দাম কমে মানুষ সুখে শান্তিতে ছিল সাড়ে তিন বছর এটা মিথ্যা না সত্য।
তাই আমরা মনে করি তার যোগ্য ছেলে জনাব তারেক রহমান যে ৩১ দফা দাবি বাস্তবায়ন করতে পারে ইনশাল্লাহ এদেশের মানুষের সমস্যা থাকার কথা না। যদিও আজকে ৫২ বছর দেশ স্বাধীন হওয়ার পর আমরা দেখছি শুধুমাত্র একটি ভৌগোলিক মানচিত্র ছাড়াই দেশের ভাগ্যের কোন কিছুই পরিবর্তন হয়নি ।
হাজার হাজার মানুষ এম এ পাস করে রাস্তায় রিকশা চালাচ্ছে এবং চিকিৎসার কোন ব্যবস্থা নাই এছাড়াও অনেক সমস্যা তৈরি হয়ে আছে। এই ৩১ দফা বাস্তবায়ন হলে সকল সমস্যার সমাধান হবে। জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান এসব সকল সমস্যার সমাধান করবে এটাই আমার বিশ্বাস। নতুন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর অনেকে অনেক কথা বলছে আমি শুধু তাদেরকে একটা কথায় প্রশ্ন করতে চাই বাংলাদেশের জাতীয়তাবাদী দলের যত নেতাকর্মী নির্যাতিত হয়েছেন আপনার আজকে এনসি মেনসি করে না কি করে কি কাজ করেছেন আপনারা?
একটা গাছের ১৫ টা ডাল কেটে ফেলে একটাই থাকলো আর আপনারা বলছেন আমরা সব করেছি। আপনারা কি অবস্থা আজকে করেছেন দেশের ? বসুন্ধরার প্রত্যেকের স্থান থেকে আপনারা চাঁদা গ্রহণ করেন। আর বলছেন বিএনপি আমরা এসব করেছি। আমরা পরিষ্কারভাবে বলতে চাই ভোট দেন ভোট আমরা চাই ভোটের পর এনসি মেন্সি কোথায় আছে সব হারিয়ে যাবে ইনশাল্লাহ।
আরেকটা দল আছে যারা ধর্ম নিয়ে রাজনীতি করেন, তারা অনেক কথা বলছেন এদেশে ১৯৭১ সালে শেখ মুজিব ক্ষমতায় এসেও ধর্মনিরপেক্ষতা কায়েম করেছিলেন। ১৯৭৫ সালে মহান সংসদে জিয়াউর রহমান সাহেবের বিসমিল্লাহির রহমানের রাহিম চালু করেন ইতিহাস কাউকে ক্ষমা করেন না। ধর্মের দোহাই দিয়ে নানা রকম ভাবে খল কৌশল করে বিভিন্ন জায়গা গিয়ে বেহস্ত কিনছেন। এবং এই দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশত পাওয়া যাবে এইসব স্লোগান বিভিন্ন জায়গায় দিচ্ছেন।আমরা জানি আপনারা কোথায় আছেন কি অবস্থায় আছেন কোথায় কোথায় চাঁদাবাজি করছেন আর যত দোষ বিএনপিকে দিচ্ছেন। ইসলামী ব্যাংক কারা লুট করল কারা দখল করলো এদেশের মানুষ জানে। সমস্ত ব্যাংকের সমস্ত কাজে আপনারা লিপ্ত আছেন। আর বারবার আপনারা বিএনপির ঘাটের উপর দোষ দিয়ে চলে যাচ্ছেন।
জামাত ইসলামের লোক তারা আরো বলেন আমরা এই দেশ স্বাধীন করেছি। আমরা সব কিছু করেছি। এখন আর মসজিদে গিয়ে রাজনীতি করার দিন নেই। এখন আপনারা মাঠে গিয়ে রাজনীতি করেন। মসজিদে মানুষ নিয়ে গিয়ে কুরআন শরীফ হাতে দিয়ে শপথ করা বাদ দিন। মাঠে যান ভালো হবে। বেহেস্তে দেওয়ার মালিক আল্লাহ । আপনারা বেহেস্তের টিকিট দিতে পারবেন না। আমি নামাজ পড়লাম না রোজা করলাম না আর দাঁড়ি পাল্লায় ভোট দিলেই বেহেস্ত পাবো এ ধরনের আশা ব্যাখ্যা মানুষকে আর দিয়েন না। আর মানুষকে ভুল বুঝায়েন না। মানুষকে ভুল পথে নিয়ে যায় না। জিয়াউর রহমান ইসলামী মূল্যবোধকে বিশ্বাস করেছে। সারা বিশ্বের
মুসলিমদের ঐক্য বৌদ্ধ করার জন্য জিয়াউর রহমান চেষ্টা করেছে। শুধু আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে হবেনা তাদের সহায়তা প্রদান করেছেন যে সকল রাজনৈতিক দল সেই সকল দল গুলোকে নিষিদ্ধ করতে হবে। বিএনপির সকল নেতা কর্মীদের গ্রামগঞ্জে যান এবং মানুষের কাছে ৩১ দফার তৎপর্য তুলে ধরার আহ্বান জানান।


