IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজনীতি >> কুষ্টিয়ার মিরপুর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন,সভাপতি শাহীন।। সম্পাদক টিপু

কুষ্টিয়ার মিরপুর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন,সভাপতি শাহীন।। সম্পাদক টিপু

ধূমকেতু প্রতিবেদক,কুষ্টিয়া : দীর্ঘ ৯ বছর পর কুষ্টিয়ার মিরপুর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মে) সকাল ১০টায় মিরপুর উপজেলা ফুটবল মাঠে দ্বি-বার্ষিক সম্মেলনের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়।

জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং কবুতর উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপি’র আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ। প্রধান অতিথি’র বক্তব্যে বিএনপি’র খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দীর্ঘ ১৬ বছর মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। ভোটের নামে স্বৈরাচার শেখ হাসিনা মানুষের সাথে নাটক মঞ্চত্ব করেছেন। বাংলাদেশে ভোটাধিকার নিশ্চিত করতে বিএনপির হাজার হাজার নেতা-কর্মী কারাবরণ করেছেন। যতবার জিয়া পরিবার সংকটে পড়েছে ততবার বিএনপি সংকটে পড়েছে। এই সংকটের পথ উত্তোরণ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে এত গুম হত্যা নির্যাতন হয়েছে তারপরেও আমরা প্রতিশোধ পরায়ণ হয়নি। নেতা-কর্মীদের বিরুদ্ধে এত হামলা মামলা দেয়ার কারণে বিএনপি আরো শক্তিশালী হয়েছে। তিনি আরো বলেন, হানিফ ও ইনুর রক্ত চক্ষুকে উপেক্ষা করে যারা আন্দোলনে ছিল তারাই এই এলাকার বিএনপি’র দূর্দিনের সাথী। আমরা সবাই মিলে একটি সুখী সমৃদ্ধ শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলতে চাই। সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন সংস্কার চলতে থাকবে। সংস্কারের দোহায় দিয়ে জাতীয় নির্বাচন বিলম্বিত করার কোন সুযোগ নেই।

বিশেষ অতিথি’র বক্তব্যে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম বলেন, বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সাথে এদেশের মাটি ও মানুষের নিবিড় সম্পর্ক ছিল। তিনি সব শ্রেণি পেশার মানুষের সাথে উঠাবসা করতেন। যার কারনে তার জানাযায় প্রায় ৩০ লাখের অধিক মানুষ অংশ গ্রহণ করেছিল। অথচ শেখ মুজিবের জানাযায় মাত্র ৭-৮ মানুষ উপস্থিত ছিল। এতে প্রমাণিত হয় জিয়াউর ছিলেন বাংলাদেশের গণমানুষের নেতা। বিএনপিকে সাংগঠনিকভাবে স্বৈরাচার হাসিনা অনেকবার ধ্বংস করতে চেয়েছিল কিন্তু পারেনাই। স্বৈরাচারী সরকারের পতন হলেও তাদের দোষররা নানাভাবে গুজব ও মিথ্যা ছড়িয়ে নতুন করে দেশে অরাজকতা তৈরীর চেষ্টা করছে। এই দোষরদের রুখতে হলে সবাইকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে হবে। আমাদের নেতা তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে দল সূ-সংগঠিত হয়েছে। আগামীতে তার নেতৃত্বে এদেশ পরিচালিত হবে ইনশাল্লাহ।

উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক মাহবুব আলম হারছেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে জেলা বিএনপি’র সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বলেন, দলের ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন করা হবে। দলের মধ্যে যারা বিশৃক্সখলা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, বিএনপির দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের সাথে দেশের ছাত্র সমাজ, সচেতন মহল, সুশীল সমাজ থেকে শুরু করে সমাজের সর্বশ্রেণী পেশার মানুষের আন্দোলনের ফসল আজকের নতুন বাংলাদেশ। এই নতুন বাংলাদেশকে সুন্দরভাবে সাঁজাতে হলে সব শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।

উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এনামুল হক বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য (দৌলতপুর-১) আসনের সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরী। এসময় উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও ইউনিয়ন বিএনপি’র হাজারো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনের দ্বিতীয় পর্বে সুলতানপুর মাদরাসায় বেলা আড়াইটায় সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহণ শুরু হয়। উপজেলার ১৩টি ইউনিয়নের মোট ৯২৩ জন ভোটারের মধ্যে ৮৭০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে খন্দকার টিপু সুলতান ও রহমত আলী রব্বান প্রতিদ্বন্দিতা করেন। পরবর্তীতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়ায় শান্তিপূর্ণভাবে ৪৬১ ভোট পেয়ে খন্দকার টিপু সুলতান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন এবং ৩৯৭ ভোট পেয়ে রহমত আলী রব্বান পরাজিত হয়।
এসময় সম্মেলনে উপস্থিত কাউন্সিলরদের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে উপজেলা বিএনপি’র আহবায়ক আশরাফুজ্জামান শাহীনকে সভাপতি, খন্দকার ওমর ফারুক কুদ্দুসকে সিনিয়র সহ-সভাপতি, আবজাল হোসেনকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, এনামুল হক বাবুকে সাংগঠনিক সম্পাদক ও ভোটে নির্বাচিত খন্দকার টিপু সুলতানকে কে সাধারন সম্পাদক করে আংশিক মিরপুর উপজেলা বিএনপি’র কমিটি ঘোষনা করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31