IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজনীতি >> পুঠিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত

পুঠিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি-বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য তাঁকে হত্যা করে। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। তিনি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা। জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। তিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন। তাই তাকে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের জনক বলা হয়। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার সাতটি দেশের সমন্বয়ে সার্ক প্রতিষ্ঠায় স্বপ্নদ্রষ্টা ছিলেন জিয়াউর রহমান। শহীদ জিয়াউর রহমান জাতীয়তাবাদ ভিত্তিক এক কালজয়ী দর্শন প্রতিষ্ঠা করে গেছেন। দিনটি উপলক্ষে রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন এবং বিএনপির সদস্য নবায়ন ও অন্তর্ভুক্তিকরনের কর্মসূচি চলে এদিনে। নেতাকর্মীদের নিকট হতে রক্ত সংগ্রহ করে গরীব দুঃখী অসহায় মানুষের মাঝে রক্তের প্রতিটি ফোটা পৌঁছে দিতে এই উদ্যোগ বলে জানিয়েছেন বিএনপির নেতাকর্মী ও অনুষ্ঠানের আয়োজকরা। প্রতি বছর দিনটি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী হিসেবে পালন করে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। তারই ধারাবাহিকতায় রাজশাহীর পুটিয়া য় পালিত হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী।

গত শুক্রবার (৩০ মে) বিকেল ৩ টার সময় প্রফেসর নজরুল ইসলাম মন্ডলের ডাউল মিলে ওই শাহাদাৎ বার্ষিকী অনুষ্ঠান পালিত হয়।

দলীয় ও কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী উক্ত অনুষ্ঠানের মধ্যে রয়েছে আলোচনা সভা, পোস্টার ও বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, কালো ব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন, জিয়াউর রহমানের রুহের আত্মার মাগফেরাত কামনা, ফাতেহা শরীর পাঠ, গরীব দুঃখীদের মাঝে খাদ্য ও বস্ত্রসামগ্রী বিতরণ। এছাড়াও সারা দেশে বিএনপি ও দলটির অঙ্গ সহযোগী সংগঠন গুলো শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে নানা কর্মসূচি পালন করছে।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে, পুঠিয়া-দুর্গাপুর দুই দুইবার ধানের শীষের মনোনয়ন পাওয়া ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া খাল খনন কর্মসূচি, সবুজ বিপ্লব, শিল্প উন্নয়ন এবং যুগোপযোগী ও আধুনিক অর্থনৈতিক ব্যবস্থা প্রবর্তনের মধ্য দিয়ে স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রাখেন। নারী সমাজের উন্নয়ন ও শিশুদের বিকাশে তার আগ্রহ জাতিকে নতুন দিকনির্দেশনা দেয়। তার সততা, কর্তব্যনিষ্ঠা ও দেশপ্রেম ছিল অতুলনীয়।

পুঠিয়া পৌর বিএনপি’র সভাপতি মোঃ বজলুর রহমানের সভাপতিত্বে এসময় প্রধান বক্তা হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অধ্যাপক আনোয়ারুল ইসলাম জুম্মা, সাবেক পুঠিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাদুল ইসলাম আসাদ, সাবেক মেয়র পুঠিয়া পৌরসভা। মোঃ আবু হায়াত মোঃ আসাদুজ্জামান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পুঠিয়া উপজেলা বিএনপি। মোঃ জয়নাল আবেদিন, সাবেক সাংগঠনিক সম্পাদক পুঠিয়া উপজেলা বিএনপি। মোঃ হাসিবুল ইসলাম, সাধারণ সম্পাদক পুঠিয়া পৌর বিএনপি‌। এসময় আরো উপস্থিত ছিলেন, পুঠিয়া পৌর বিএনপির সাবেক অাহবায়ক লাল্টু, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যাপক সোহেল অাহামেদ্দ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আলাল, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, উপজেলা কৃষকদলের আহাবায়ক রিপন রেজা, উপজেলা সেচ্ছাসেবক দলের অাহাবায়ক ওয়াসিম, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন, রাজশাহী জেলা যুবদলের সদস্য মাসুদ রানা মন্ডল, পুঠিয়া পৌর যুবদলের সাবেক অাহবায়ক সুমন, পুঠিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম অাহবায়ক অধ্যাপক কামরুল ইসলাম, যুগ্ম অাহবায়ক সোহাগ, পুঠিয়া ইউনিয়ন কৃষক দলের অাহবায়ক অাফজাল, পৌর কৃষক দলের অাহবায়ক অছির, সদস্য সচিব লতিফ, পৌর বিএনপি নেতা কুসুম মন্ডল, পুঠিয়া উপজেলা ছাত্র দলের অাহবায়ক হুমায়ন, রাজশাহী জেলা ছাত্র দলের সদস্য হাসেম, বিএনপি নেতা আনছার আলী। ছাত্র নেতা সাফি। যুবনেতা, হায়দার আলী সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বহু নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।
এছাড়াও উক্ত অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে ছিলেন ব্যারিস্টার আবু বকর সিদ্দিক রাজন, জাতীয়তাবাদী অাইনজীবী নেতা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31