ধূমকেতু প্রতিবেদক, দুর্গাপুর: রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার কৃতি সন্তান রাজশাহী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও দুর্গাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব, ত্যাগী ও নির্যাতিত নেতা আব্দুস সবুর বুলেট দুর্গাপুর পুঠিয়ার তরুণদের আইকন। তার দুর্গাপুর পুঠিয়ার ব্যাপক জনসমর্থন রয়েছে।
ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় দিনের পর দিন জেল জুলুম ব্যাপক নির্যাতনের শিকার হয়েছেন তিনি। গত ১৫ বছর রাজপথে থেকে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে চালিয়ে গিয়েছে আন্দোলন ও সংগ্রাম।
তিনি রাজপথে থেকে বিএনপি তৃণমূলের কর্মীদের সাহস জুগিয়েছে সেজন্যই আব্দুস সবুর বুলেট, দুর্গাপুর পুঠিয়ার তরুণদের আইকন।
বিএনপি ও এর অঙ্গসংগঠনের কর্মী সমর্থকদের সাথে আলাপকালে তারা জানান, আব্দুস সবুর বুলেট বিএনপির পরীক্ষিত, ত্যাগী ও নির্যাতিত কর্মী।
মাঠ পর্যায়ের কর্মী সমর্থকরা যে কোন দুঃসময়ে তাকে পাশে পেয়ে থাকেন। তারা আরও জানান, কর্মীবান্ধব ত্যাগী ও পরীক্ষিত নেতা রাজনৈতিক ভাবে মূল্যায়নের এখনই সময়।


