IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজনীতি >> বিএনপির ঈদের দিন যেসব কর্মসূচি

বিএনপির ঈদের দিন যেসব কর্মসূচি

বিএনপির মনোগ্রাম

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : আগামী ৭ জুন সারাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। ঈদ উদযাপন ঘিরে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। এবারের ঈদুল আজহার নামাজ গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকেই আদায় করবেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, গুলশানে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ঢাকাসহ বিভিন্ন জেলায় দলটির স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতারা নামাজ আদায় করবেন। শুভেচ্ছা বিনিময় করবেন নেতাকর্মীদের সঙ্গে।

গুলশানে খালেদা জিয়া, লন্ডনে তারেক রহমান

দীর্ঘদিন ধরে অসুস্থতার কারণে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবারের ঈদুল আজহার নামাজ গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকেই আদায় করবেন। ঈদের দিন সন্ধ্যায় সিনিয়র নেতারা তার সঙ্গে দেখা করে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

অন্যদিকে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঈদের নামাজ আদায় করবেন যুক্তরাজ্যের লন্ডনে একটি স্থানীয় মসজিদে। সেখানেও তিনি স্থানীয় প্রবাসী নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যদের ঈদ উদযাপন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঈদের নামাজ আদায় করবেন ঢাকার গুলশান আজাদ মসজিদে। স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন গুলশান সোসাইটি মসজিদে, মির্জা আব্বাস শাহজাহানপুর ঈদগাহ ময়দানে, গয়েশ্বর চন্দ্র রায় কেরানীগঞ্জে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ উদযাপন করবেন।

নরসিংদীর পলাশে ঈদের নামাজ পড়বেন ড. আব্দুল মঈন খান। নজরুল ইসলাম খান বনানী ডিওএইচএস মসজিদে, আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে, সালাহ উদ্দিন আহমদ কক্সবাজারে,ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জে, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ধানমন্ডিতে এবং হাফিজ উদ্দিন আহমদ বনানীর বড় মসজিদে ঈদের নামাজ আদায় করবেন।

অন্যান্য নেতারা নিজ নিজ এলাকায় ঈদ উদযাপন করবেন

বিএনপির ভাইস-চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য, কেন্দ্রীয় নেতা এবং সাবেক সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করবেন। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তারা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশনাও পেয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে।

শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা ও শুভেচ্ছা বিনিময়

ঈদের দিন বেলা সাড়ে ১১টায় বিএনপি মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য এবং সিনিয়র নেতারা রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর মাজারে শ্রদ্ধা জানাবেন।

ঈদের রাতে গুলশানে খালেদা জিয়ার বাসভবনে তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন দলের শীর্ষ নেতারা।

এদিকে, বিএনপির অন্যতম জ্যেষ্ঠ নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া গুরুতর অসুস্থ অবস্থায় বাসায় থেকেই ঈদ উদযাপন করবেন। লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান ও বেগম সারোয়ারী রহমানও শারীরিক কারণে বাসায় নামাজ আদায় করবেন। যুক্তরাষ্ট্রে অবস্থানরত ভাইস-চেয়ারম্যান ডা. উসমান ফারুক এবং আইসিটি সম্পাদক ডা. ওয়াহিদুজ্জামান সেখানেই ঈদুল আজহার নামাজ আদায় করবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31