IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> প্রবাস >> ইসরাইলের গোপন তথ্য ফাঁস করবে ইরান

ইসরাইলের গোপন তথ্য ফাঁস করবে ইরান

ধূমকেতু নিউজ ডেস্ক : ইসরাইলের পারমাণবিক প্রকল্পের গোপন তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিব। রোববার এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনের তথ্যমতে, রোববার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ইসমাইল খতিব বলেন, ইসরাইলের পারমাণবিক কার্যক্রম সংক্রান্ত যাবতীয় নথি আমাদের হাতে আছে। এছাড়া এমন অনেক নথি আছে যেগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্র, ইউরোপসহ অন্যান্য দেশের সংশ্লিষ্টতা আছে। তবে এসব তথ্য যেভাবে সংগ্রহ করা হয়েছে তা গোপন থাকলেও, পারমাণবিক প্রকল্পের তথ্য অতি দ্রুত প্রকাশ করা হবে বলে জানান তিনি।

তেহরানের হাতে আসা নথিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘ধনভাণ্ডার’ উল্লেখ করে তিনি বলেন, এগুলো ইরানের সক্ষমতাকে আরও শক্তিশালী করবে। তবে তাৎক্ষণিকভাবে এসব তথ্যের কোনও প্রমাণ দেননি তিনি।

উল্লেখ্য, ইসরাইলি সরকার কখনোই তাদের পারমাণবিক অস্ত্রাগার সম্পর্কে বিস্তারিত কিছুই প্রকাশ করেনি। যদিও তাদের কাছে যথেষ্ট পরিমাণ পারমাণবিক অস্ত্র রয়েছে বলে বিভিন্ন সময় গণমাধ্যমে দাবি করেছে দেশটির উচ্চপর্যায়ের কর্মকর্তারা। তবে এখন পর্যন্ত ফাঁস হওয়া নথির বিষয়ে সংশ্লিষ্ট কেউ কোনও মন্তব্য করেনি।

এর আগে, গাজা যুদ্ধের সময় তেহরানের হয়ে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে কিছু ইসরাইলি ব্যক্তিদের গ্রেফতার করেছিল নেতানিয়াহু প্রশাসন। যদিও গত বছর ইসরাইলি পারমাণবিক গবেষণাকেন্দ্রে হ্যাকিংয়ের সঙ্গে এর কোনো যোগসূত্র ছিল কিনা তা এখনও স্পষ্ট নয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31