ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম জুম্মাকে গত বুধবার (১২-০৬-২৫) দুপুর ২ টা সময় দলের শৃঙ্খলা ভাঙ্গার অভিযোগে বিএনপি থেকে বহিষ্কার করা হলেও জিউপাড়া ইউনিয়ন বিএনপি আয়োজিত সদস্য নবায়ন ও নতুনদের অন্তর্ভুক্তি ফরম বিতরণ ক্যাম্প অনুষ্ঠানে তিনি ওদিন যোগদান করেন এবং প্রধান বক্তা দায়িত্ব পালন করেছেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার কারণে তিন বিএনপি নেতাকে আগামী ৭ দিনের মধ্যে কারণ দর্শানো নিদর্শন প্রদান করেছেন জেলা বিএনপির। আজ রবিবার (১৫-০৬-২০২৫ ইং) দুপুর ২ টার সময় জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকারের স্বাক্ষরিত একটি প্রতিবেদন প্রদান করেন।
যে তিন নেতাকে কারণ দর্শানো নিদর্শন প্রদান করা হয়েছে তারা হলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সদস্য অধ্যাপক মোঃ নজরুল ইসলাম মন্ডল। এছাড়াও পুঠিয়া পৌর বিএনপির সভাপতি বজলুর রহমান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাসিবুল ইসলাম মন্ডলকে কারণ দর্শানোর নোটিশ পাঠান জেলা বিএনপি।
পুঠিয়া পৌর বিএনপির সভাপতি বজলুর রহমান বলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম জুম্মাকে বহিষ্কার করা হয়েছে আমার তা জানা ছিলো না। আর জেলা বিএনপি আমাকে কোন বার্তা পাঠায় নি। আমি রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারি যে আলহাজ্ব আনোয়ারুল ইসলাম জুম্মাকে বহিষ্কার করা হয়েছে। জিউপাড়া ইউনিয়ন বিএনপি আয়োজিত অনুষ্ঠানে যাওয়ার কারণে আমাদেরকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।
পুঠিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাসিবুল ইসলাম মন্ডল জানান, গত বুধবার উপজেলা জিউপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সদস্য নবায়ন ও নতুনদের অন্তর্ভুক্তি ফরম বিতরণ ক্যাম্প অনুষ্ঠানে যোগদানকে কেন্দ্র করে আমাকে এই কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। জেলা আহ্বায়ক আবু সাঈদ চাঁদ ও বিএনপি থেকে বহিষ্কাত নেতা আলহাজ্ব আনোয়ারুল ইসলাম জুম্মা তারা দুই জন পারিবারিক আত্মীয় আমার মনে হয় তাদের পারিবারিক দ্বন্দ্বের জন্যেই আনোয়ারুল ইসলাম জুম্মা বহিষ্কার করা হয়েছে। আর ইউনিয়নের অনুষ্ঠানে জুম্মা উপস্থিত থাকার কারণে আমাদের এই নোটিশ পাঠানো হয়েছে ।
এ বিষয়ে অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেন, এটা ছোটখাটো একটি বিষয় কে কেন্দ্র করে ভুল বোঝাবুঝি হয়েছে।


