ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : টানা ১০ দিন ঈদের ছুটির পর দেশের ২য় বৃহত্তম রেলবন্দর চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলওয়ে এলসি স্টেশন দিয়ে রোববার থেকে ভারত থেকে পন্য পরিবহন শুরু হয়েছে। রোববার সন্ধ্যা ৬ টায় ভারতের পাকুর থেকে পাথর বোঝাই একটি র্যাক সিঙ্গাবাদ হয়ে রহনপুর এসে পৌঁছে।
এ বিষয়ে রহনপুর রেলবন্দরের স্টেশন মাস্টার মামুনুর রশীদ জানান, রোববার সন্ধ্যায় আসা র্যাকটি কাস্টমস ক্লিয়ারেন্স শেষে সোমবার সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কথা রয়েছে।প্রসঙ্গত:গত ৫ জুন থেকে ঈদুল আজহার ১০ দিন ছুটির কারণে এ রেলবন্দর দিয়ে আমদানি -রপ্তানি সাময়িক বন্ধ ছিল।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news