ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী-৪ (বাগমারা) আসন, বিগত সরকারের সময়েও ছিল জেলার সবচেয়ে ঝুঁকিপুর্ন আসন। যেখানে রাজনৈতিক অস্থিরতা ছিল প্রচন্ড। একেক সময় এখানে একেক নেতা এসেছেন আবার ব্যর্থ হয়ে ফিরেও গেছেন। তবে তাদের মাঝে মানুষের মনজয় করে থেকে গিয়েছেন খুব কম সংখ্যক নেতারা। এবার রাজশাহী ৪ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পক্ষ থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন ত্যাগী নেতা, আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত সৈনিক, অধ্যাপক মোঃ মেসবাহুল হক দুলু। তিনি দীর্ঘদিন ধরে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন।
রাজশাহী জেলা বিএনপির সাবেক সদস্য অধ্যাপক দুলু ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে বাগমারা থানা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এবং জেলা যুবদলের যুগ্ম সম্পাদক হিসেবে সংগঠনকে নেতৃত্ব দিয়েছেন। একইসাথে তিনি ভবানীগঞ্জ পৌর যুবদলের সভাপতির দায়িত্বও পালন করেন।
বর্তমানে তিনি রাজশাহী জেলা জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং জাতীয়তাবাদী কৃষক দলের রাজনীতিতে একজন সুপরিচিত মুখ।
অধ্যাপক দুলু রাজনীতির মাঠে শুধু পদ-পদবির মানুষ নন; তিনি একজন আদর্শিক কর্মী ও মাঠপর্যায়ের পরীক্ষিত নেতা। এরশাদবিরোধী আন্দোলন থেকে শুরু করে বিএনপির প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তার সক্রিয় অংশগ্রহণ ছিল লক্ষ্যণীয়। জুলাই বিপ্লবসহ দেশের সকল গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি রাজপথে থেকেছেন সাহসিকতার সাথে।
রাজশাহী, বাগমারা এমনকি ঢাকার প্রতিটি বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় কর্মসূচিতে নিয়মিত অংশগ্রহণ করে তিনি নেতাকর্মীদের অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছেন। তার অগ্রজদের প্রতি সম্মান এবং অনুজদের প্রতি সহানুভূতি তাকে একজন জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত করেছে।
বিএনপির নেতাকর্মীরা মনে করছেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনে অধ্যাপক মোঃ মেসবাহুল হক দুলুর মতো একজন জনসম্পৃক্ত, অভিজ্ঞ ও পরিশ্রমী নেতার মনোনয়নই দলকে এ আসনে শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে পারে।
মেসবাহুল হক দুলু বলেন, ‘ আমি যদি নির্বাচিত হতে পারি সেক্ষেত্রে বাগমারা উপজেলার রাস্তাঘাটসহ অবকাঠামোগত সকল উন্নয়ন করা হবে ।


