ধূমকেতু প্রতিবেদক,মোহনপুর : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা জনগণের মাঝে প্রচারের উদ্দেশ্যে মোহনপুর উপজেলার ৪নং মৌগাছি ইউনিয়নে মৌগাছি বাজারে লিফলেট বিতরণ ও পথসভা বক্তব্য রাখেন, রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ছাত্রদল রাজশাহী জেলার সাবেক সভাপতি এমপি পদপ্রার্থী রায়হানুল আলম রায়হান। বৃহস্পতিবার (২৬শে জুন) বিকালে বিএনপির ৩১ দফা রুপরেখার লিফলেট বিতরণ করা হয়।
মোহনপুর উপজেলা সাবেক যুবদলের সভাপতি আলাউদ্দিন মাস্টার, যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব, প্রজন্ম ৭১ দলের যুগ্ম আহবায়ক শাহাবুল ইসলাম, নয়ন শাহ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাইনুল ইসলাম হিরো, আলহাজ্ব আব্দুস সালাম, শহিদুল, বাদশা,জনাব আলী সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।


