ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশের জনগণের জন্য বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক আজিজুর রহমান কাফির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর গণমানুষের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি, রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচিত সাবেক মেয়র জনাব মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ।
বৃক্ষরোপণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন. কামারুজ্জামান কলেজের অধ্যক্ষ ডা.মো. ইলিয়াস উদ্দীন, ১৫নং ওয়ার্ড বিএনপি নেতা ডলার, ১৪নং ওয়ার্ড বিএনপি নেতা বাবলু, নিকশন, তুহিন, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতৃবৃন্দ ও কলেজের শিক্ষকবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা।।।
সে সময় সাধারণ শিক্ষার্থীদের মাঝে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে ২০০ গাছের চারা উপহার হিসেবে প্রদান করেন এবং এ কার্যক্রম মাস ব্যাপি চলমান থাকবে বলে জানান।


