IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজনীতি >> এমপি প্রার্থী ইঞ্চিনিয়ার কেএম জুয়েলের ৩১ দফার লিফলেট বিতরণ

এমপি প্রার্থী ইঞ্চিনিয়ার কেএম জুয়েলের ৩১ দফার লিফলেট বিতরণ

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহী-১( তানোর-গোদাগাড়ী) আসনের ধানের শীষের এমপি মনোনয়ন প্রত্যাশী মহানগর বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইঞ্চিনিয়ার কেএম জুয়েল রাষ্ট্র মেরামতের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন। শুক্রবার বিকেলের দিকে তানোর পৌর এলাকার কালিগঞ্জ হাট থেকে লিফলেট বিতরণের শুভ সুচনা করেন। সেখান থেকে কাশিমবাজার ও গোল্লাপাড়া বাজারসহ থানা মোড়ে ৩১ দফার লিফলেট সাধারণ মানুষের হাতে তুলে দেন। সন্ধ্যার পরে স্থানীয় সাংবাদিকের সাথে তানোর প্রেসক্লাবে মতবিনিময় করেন। মতবিনিময়ে উপস্থিত ছিলেন তানোর প্রেসক্লাবের সভাপতি সাইদ সাজু, সিনিয়র সাংবাদিক টিপু সুলতান, ইমরান হোসাইন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি বকুল হোসেন, মডেল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আলিফ হোসেন, সভাপতি আব্দুস সবুর, তানোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, মডেল প্রেসক্লাবের সহসভাপতি মনিরুজ্জামান মনি, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন, সাংবাদিক সুজন আলী প্রমুখ।

এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার কেএম জুয়েল জানান, আমি বিগত ১৯৯৬ সালে এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম উত্তোলন করেছিলাম। দলীয় নির্দেশে সেই মনোনয়ন প্রত্যাহার করে দলের প্রার্থী প্রয়াত ব্যারিস্টার আমিনুল হকের পক্ষে ভোট করেছিলাম। বিগত স্বৈরাচার সরকার তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল। গত বছর ছাত্র জনতার গণ আন্দোলনে স্বৈরাচার সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন কে সামনে রেখে পুনরায় দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নের দাবি তুলেছি। আশা করছি দল আমাকে সম্মানিত করবেন। তবে আমাকে মনোনয়ন না দিয়ে অন্য কোন প্রার্থী কে মনোনয়ন দিলে তার হয়ে কাজ করব। কারন আমি কখনো দলের আদর্শের বাহিরে যেতে পারবনা। এটাই বিএনপির আদর্শ বলে জানান আশির দশকের ছাত্র নেতা ও নব্বই’র গণঅভ্যুত্থান এবং ওয়ান ইলেভেনের নির্যাতিত এই নেতা। তিনি তানোর বিএনপির সাবেক সভাপতি প্রয়াত এমরান মোল্লা কে গভীর ভাবে স্মরণ করে তার সাংগঠনিক কাঠামো তুলে ধরেন।

এর আগে তানোর ও গোদাগাড়ী উপজেলার হাট বাজারসহ বিভিন্ন মোড় এবং গ্রামগঞ্জে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সংবলিত পোষ্টার লাগিয়ে আলোচনায় এসেছেন এই মনোনয়ন প্রত্যাশী। লিফলেট বিতরণের সময় সফর সঙ্গী হিসেবে ছিলেন, গোদাগাড়ী পৌর বিএনপির সভাপতি মজিবর রহমান, রিশিকুল ইউপি বিএনপির সাধারণ সম্পাদক তানজির আহম্মদ, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য নূরে আলম, রিশিকুল ইউপি ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রাজ্জাক, সম্পাদক সাদ্দাম হোসেন, তিন নম্বর ওয়ার্ড সভাপতি সেলিম রেজাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31