IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজনীতি >> আমি লাশ হতে রাজি কিন্তু দাস হতে রাজি না’লালপুরে ডাঃ রাজন

আমি লাশ হতে রাজি কিন্তু দাস হতে রাজি না’লালপুরে ডাঃ রাজন

ধূমকেতু প্রতিবেদক,লালপুর : লালপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও নাটোর জেলা বিএনপির সদস্য ডাঃ ইয়াসির আরশাদ রাজন বলেন ‘চাল, ডাল, তেল ও নুনের মত রাজনীতির মাঠে কোন সিন্ডিকেট থাকতে পারবে না।৫ আগস্ট এর পর প্রশাসন ও রাজনীতিতে কমিশন ভিত্তিক যে সিন্ডিকেট তৈরি হয়েছে তা ধ্বংস করা হবে, আর এ জন্য আমি লাশ হতে রাজি আছি, কিন্তু আমি কারো গোলাম কিংবা দাস হতে রাজি নই।

তারুন্যের অহংকার তারেক রহমানের ৩১ দফা শুধু মাত্র বিএনপির ইশতেহার নয়, তারেক রহমানের ৩১দফা বাংলাদেশের মুক্তির রূপরেখা। শনিবার (২৮জুন) বিকেলে লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দেশ নায়ক তারেক রহমান ঘোষিত ৩১দফা বাস্তবায়নে তারুণ্যের ভূমিকা শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডাঃ রাজন আরো বলেন, সেখ হাসিনা বিগত ১৭বছর চেষ্টা চালিয়েও যখন বিএনপিকে ধ্বংস করতে পারে নাই, তখন কোন শক্তিই বিএনপিকে আর ধ্বংস করতে পারবেনা।

লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম লুলুর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক কালুর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশ স্থল বিএনপি ও তার অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতা কর্মীর উপস্থিতিতে পরিনত হয় জনসমুদ্রে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও লালপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার পারুল, গোপালপুর পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জিল্লুর রহমান, পৌর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আসলাম, উপজেলা যুবদলের সদস্য সাকিবুল আলম সুলভ, গোপালপুর পৌর যুবদলের আহ্বায়ক সেলিম রেজা ভূবন,উপজেলা ছাত্রদলের আহবায়ক রায়হান কবির সুইট প্রমূখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31