IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চাঁদা না দেওয়ায় দোকানঘর নির্মাণে বাধার অভিযোগ

চাঁদা না দেওয়ায় দোকানঘর নির্মাণে বাধার অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় চাঁদা না দেওয়ায় উপজেলার ফেরিঘাট এলাকায় সড়ক ও জনপদের (সওজ) সম্পত্তিতে অস্থায়ী দোকানঘর নির্মাণে ক্ষুদ্র ব্যবসায়ীদের বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ব্যবসায়ীদের অভিযোগ, উপজেলার কয়াপাড়া গ্রামের মানিক বিশ্বাস, তন্ময় বিশ্বাস, সাজু বিশ্বাস, আয়নাল হক ও মজনু চাঁদা না দিলে তাদের দোকানঘর নির্মাণ করতে দিচ্ছেন না। এরই মধ্যে ওই জায়গা বাঁশের খুঁটি দিয়ে ঘিরে রেখেছেন অভিযুক্ত যুবকেরা।
ঘটনায় আজ শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়ার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন অন্তত ৩৫ জন ভুক্তভোগী ব্যবসায়ী।

অভিযোগে বলা হয়, স¤প্রতি ফেরিঘাট এলাকায় সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) রাস্তা স¤প্রসারণ কাজের জন্য ব্যবসায়ীরা তাদের দোকান সরিয়ে নেন। বর্তমানে কাজ শেষ হওয়ায় তারা পুরোনো জায়গার পেছনে দোকানঘর পুনঃনির্মাণ করতে গেলে বাধার মুখে পড়েন।

ফেরিঘাট এলাকায় ‘মান্দা অটোজ’ নামের একটি দোকানের মালিক আব্দুল মান্নান বলেন, ‘৪০ বছর ধরে এখানে মোটরসাইকেল মেরামতের কাজ করে জীবিকা চালাচ্ছি। রাস্তার কাজের সময় দোকান সরিয়েছিলাম। এখন আবার দোকান দিতে গেলে এক লাখ টাকা চাঁদা চাওয়া হচ্ছে।’

এমন অভিযোগ করেছেন শান্ত ফল ভান্ডারের মালিক প্রদীপ কুমার সরকারও। তিনি বলেন, ‘চাঁদা না দেওয়ায় আমাকে এবং আরও ৩৫ জন ব্যবসায়ীকে দোকানঘর নির্মাণ করতে দেওয়া হচ্ছে না। অনেককে হুমকিও দেওয়া হয়েছে। এরই মধ্যে চারজনের কাছ থেকে চাঁদার টাকা আদায়ও করা হয়েছে। আমার কাছেও এক লাখ টাকা দাবি করা হয়েছে।’

এ বিষয়ে অভিযুক্ত মানিক বিশ্বাস বলেন, ‘আমরা কারো কাছ থেকে চাঁদা চাইনি বা বাধা দিইনি। আমাদের বিরুদ্ধে অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।’জানতে চাইলে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া বলেন, ‘চাঁদা দাবির বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31