IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> টপ নিউজ >> প্রবাস >> ভূমিকম্পে কেঁপে উঠল নয়াদিল্লি, বাড়ি ছেড়ে রাস্তায় মানুষ

ভূমিকম্পে কেঁপে উঠল নয়াদিল্লি, বাড়ি ছেড়ে রাস্তায় মানুষ

ভূমিকম্প

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের রাজধানী নয়াদিল্লি ও সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার সকালে এক জোরালো ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় আজ সকাল ৯টা ৪ মিনিটের দিকে এই ভূকম্পনের ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই।

ভারতের জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, হরিয়ানার ঝাজ্জর জেলায় বৃহস্পতিবার সকালে ৪.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এই ভূমিকম্পের প্রবল কম্পন অনুভূত হয় দিল্লি, নয়ডা, গুরগাঁও, ফারিদাবাদ ও আশপাশের এলাকাগুলিতে। এনসিএস জানিয়েছে, ভূমিকম্পটি ঝাজ্জরে সকাল ৯টা ৪ মিনিটে, ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভূমিকম্পের সময় ঘরবাড়ি কাঁপতে থাকে এবং আতঙ্কে বহু মানুষ রাস্তায় নেমে আসেন। দিল্লি, গুরগাঁও, নয়ডা, গাজিয়াবাদসহ আশপাশের এলাকায় কম্পন টের পাওয়া গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই ভূমিকম্প নিয়ে বিভিন্ন ভিডিও ও মন্তব্য ছড়িয়ে পড়েছে। অনেকেই জানিয়েছেন, তারা কয়েক সেকেন্ডের জন্য কাঁপুনি অনুভব করেছেন এবং সেটি ছিল ‘ভয়াবহ’ রকমের।

এই রিপোর্ট লেখা পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে এবং জনগণকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।

এর আগে, ২০২৪ সালের ১৭ ফেব্রুয়ারিতে দিল্লি-এনসিআর অঞ্চলে ৪.০ মাত্রার অনুরূপ একটি ভূমিকম্প আঘাত হানে। সেই ভূমিকম্পের গভীরতা ছিল ৫ কিলোমিটার এবং কম্পন অনুভূত হয়েছিল সকাল ৫টা ৩৬ মিনিটে। হঠাৎ কম্পনের কারণে অনেক মানুষ আতঙ্কে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।

আবহাওয়া ও দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা বলছেন, দিল্লি ও উত্তর ভারতের কিছু অংশ ভূমিকম্পপ্রবণ জোনে অবস্থিত হওয়ায় মাঝেমধ্যে এমন কম্পন হওয়া অস্বাভাবিক নয়। তবুও সতর্ক থাকা এবং দুর্যোগকালীন প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31