IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিল
Home >> টপ নিউজ >> রাজনীতি >> রাজশাহীর নির্বাচনী আসন গুলোতে অর্ধশতাধিক সম্ভাব্য প্রার্থীদের দৌড় ঝাঁপ

রাজশাহীর নির্বাচনী আসন গুলোতে অর্ধশতাধিক সম্ভাব্য প্রার্থীদের দৌড় ঝাঁপ

ধূমকেতু প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহীর ৬টি আসনেই তোড়-জোড় শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা। বিশেষ করে বিএনপি ও জামায়াতের প্রার্থীদের এখন প্রকাশ্যে মাঠে নেমে প্রচারণা চালাতে দেখা যাচ্ছে। কোনো কোনো প্রার্থীর পক্ষে ব্যানার এবং ফেস্টুনও টানানো হয়েছে এলাকায়। এতে করে রাজশাহীর ৬টি আসনেই কিছুটা হলেও নির্বাচনী আমেজ বিরাজ করছে।

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী): দলীয় সূত্র মতে, এই আসনে বিএনপি-জামায়াতের সম্ভাব্য মোট ৭ জন প্রার্থীর নাম এখন পর্যন্ত শোনা যাচ্ছে। তাঁদের মধ্যে প্রবীণ দুই নেতাও রয়েছেন।তারা হলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরিফ উদ্দিন ও জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমানের নামই আসছে আগে। শরিফ উদ্দিন বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী প্রয়াত ব্যারিস্টার আমিনুল হকের ছোট ভাই। আমিনুল হকের স্ত্রী আভা হক, সুপ্রিমকোর্ট জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহসাংগঠনিক সম্পাদক ও গোদাগাড়ী উপজেলা বিএনপির সহসভাপতি ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, বিএনপি নেতা সুলতানুল ইসলাম তারেক, জিয়া পরিষদের কেন্দ্রীয় পরিষদের সহকারী মহাসচিব ও রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুল আল মাহমুদ সালাম বিপ্লব ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি সাজেদুর রহমান মার্কনী’র।

রাজশাহী-২ (সদর): এ আসনে এখন পর্যন্ত বিএনপি-জামায়াত ও জাতীয় পার্টির মোট ৫জন সম্ভাব্য প্রার্থীর নাম শোনা যাচ্ছে।এইনআসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে বিভিন্ন সামাজিক ও দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি ব্যক্তিগত ভাবেই নানা কর্মসূচি পালন করছেন সাবেক এমপি ও দলটির চেয়ার পার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। এ আসনে তাঁকেই সবচেয়ে হেভিওয়েট প্রার্থী হিসেবে মনে করছেন এখানকার সাধারণ মানুষও। ফলে রাজশাহী বাকি ৫টি আসনে বিএনপির একাধিক সম্ভাব্য প্রার্থী থাকলেও রাজশাহী সদর আসনে ঘুরে-ফিরে একমাত্র মিজানুর রহমান মিনুর নামই আসছে। তাঁর বাইরে এখন পর্যন্ত বিএনপির আর কোনো সম্ভাব্য প্রার্থীর নাম কেউ বলতে পারছেন না।

জানতে চাইলে এ আসনের সম্ভাব্য প্রার্থী বিএনপি নেতা মিজানুর রহমান মিনু বলেন, ‘আমি তো সেই ৯১ সাল থেকেই রাজশাহীর মানুষের মাঝে মিশে আছি। এরশাদবিরোধী আন্দোলন থেকে শুরু করে সৈরাচার হাসিনার পতন আন্দোলনেও সরাসরি রাজশাহীর মাঠেই ছিলাম। মেয়র ও এমপি থাকাকালীন এখানকার উন্নয়নেও কাজ করেছি। আমি গাড়িবহর নিয়ে নয়, রিকশায় ঘুরে ঘুরে মানুষের পাশে থাকার চেষ্টা করি। এখনো সেটাই করছি। তবে নির্বাচন উপলক্ষে রাজশাহীতে আমাদের দলের সম্ভাব্য প্রার্থীরা মাঠে রয়েছেন। আমিও রয়েছি। আমরা যে যার মতো সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করছি।’

মিজানুর রহমান মিনু ছাড়াও এ আসনে কয়েকদিন ধরে শোনা যাচ্ছে মহানগর জামায়াতের নায়েবে আমীর ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নাম। দলের গত বুধবার দুপুরে জামায়াতের পার্লামেন্টরি বোর্ড রাজশাহী সদর আসনে জাহাঙ্গীর আলমকে তাদের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করে। এর পর থেকে তিনিও নানাভাবে প্রচারণায় মাঠে নেমেছেন।
জামায়াতের ঘোষিত প্রার্থী ডাক্তার জাহাঙ্গীর আলম বলেন, ‘দলের সিদ্ধান্ত আমরা দুদিন আগে পেয়েছি। তবে এখন আমরা ঢাকার সমাবেশ নিয়ে অনেকটা ব্যস্ত সময় পার করছি। তার পরেও আগামী ১৯ জুলাইয়ের আগে রাজশাহী আমরা একটা নির্বাচনী সোডাউন করবো। এর মাধ্যমে নগরবাসীকে বড় পরিসরে জানানোর চেষ্টা করবো।’

রাজশাহী-৩(পবা-মোহনপুর) আসনে বিএনপি-জামায়াত ও জাতীয় পার্টি মিলে মোট ১০ জন, রাজশাহী- ৪(বগামারা) আসনটি বিএনপি-জামায়াত মিলে এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক ১৩ জন, রাজশাহীর-৫ (পুঠিয়া- দুর্গাপুর) আসনে বিএনপি-জামায়াতের মিলে মোট ১০ জন এবং রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে বিএনপি-জামায়াত ও ইসলামী আন্দোলনের মিলে এখন পর্যন্ত মোট ৯ জন সম্ভাব্য প্রার্থী নির্বাচন উপলক্ষে নানাভাবে তৎপরতা শুরু করেছেন বলে একাধিক দলীয় সূত্র নিশ্চিত করেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31