IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পুলিশের গুলি কেড়ে নেয় আস-সাবুরের প্রাণ,বেচে থাকলে শিক্ষক হওয়ার স্বপ্নছিল তার : আস-সাবুরের মা

পুলিশের গুলি কেড়ে নেয় আস-সাবুরের প্রাণ,বেচে থাকলে শিক্ষক হওয়ার স্বপ্নছিল তার : আস-সাবুরের মা

ধূমকেতু প্রতিবেদক,আইনুল হোসেন,মহাদেবপুর : পুলিশের গুলি কেড়ে নেয় আস-সাবুরের শিক্ষক হওয়ার স্বপ্ন, বেঁচে থাকলে তাদের পরিবারেও আজ আনন্দের বন্যা বইতো বলে আক্ষেপ করেন জুলাই অভূত্থানে শহিদ আস-সাবুরের মা।

ভালো ফলাফল অর্জন করে সবচেয়ে বেশী খুশি হতো যে সে তো আর নেই, পরীক্ষা দেয়াও হয়নি। তাঁকে ছাড়াই প্রায় ১ বছর তার স্মৃতিগুলো আঁকড়ে বেঁচে থাকা আস-সাবুরের মা রাহেন জান্নাত ফেরদৌসী কান্না জড়িত কন্ঠে বলেন, বাবার মতো সৎ মানুষ হিসেবে বাঁচতে পড়াশোনা শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার স্বপ্ন দেখতো সে।

বাবার গার্মেন্টেসে চাকুরির সুবাদে ছোট থেকেই স্ব-পরিবারে ঢাকার আশুলিয়া জামগড়া বাজারে বসবাস করতেন তারা। আস-সাবুর মহাদেবপুর বাসষ্ট্যান্ডের এনাব নাজেজ ও রাহেন জান্নাত ফেরদৌসী দম্পত্তির ছোট ছেলে এবং মরহুম আলহাজ্ব গিয়াস চৌধুরীর নাতি।

আশুলিয়ার ইউনিভার্সেল প্রি-ক্যাডেট স্কুলে আস-সাবুরের শিক্ষা জীবন শুরু হলেও শাহীন স্কুলেই কেটেছে তার শিক্ষা জীবনের বাকি সময়টুকু। ৩য় শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত তার গৌরবজ্জল সময় কেটেছে শাহিন স্কুলে। ২০২২ সালের ডিসেম্বরে ৯ম শ্রেণিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজে। ভর্তি পরীক্ষায় ৬ষ্ঠ স্থান অর্জন করলেও সেখানে ভর্তি না করায় মায়ের প্রতি চাপা ক্ষোভ প্রকাশ করে লিখে রেখেছেন “মা ভর্তি হতে দিলো না”।

দরিদ্র পরিবারে জন্ম নেয়া আস-সাবুর খুব মেধাবী শিক্ষার্থী ছিলেন। তিনি শাহীন স্কুলে ১ম স্থান অর্জন করে ১০ শ্রেণিতে উত্তীর্ণ হন। বেঁচে থাকলে এ বছর সে এসএসসি পরীক্ষা দিত এবং ভালো ফলাফল অর্জন করতো।

আস-সাবুরের মা রাহেন জান্নাত ফেরদৌসী আরো জানান, ছেলে হয়েও সংসারের অনেক কাজে মাকে সহযোগিতা করতো। রাত জেগে পড়াশোনা করার কারণে তার অভ্যাস ছিলো সে নিজেই চা কফি বানিয়ে ও ডিম ভেজে খেতো। ৪ আগষ্ট অনেক রাতে প্রাইভেট পড়ে বাসায় আসলে টেবিলে রাখা খাবার খেয়ে ফ্রিজে উঠিয়ে রাখতে বলেন মা রাহেন জান্নাত। কান্না জড়িত কন্ঠে তিনি বলেন, সেদিন বাসায় মাত্র ১টি ডিম ছিল, ওকে বলেছিলাম বাবা ১টি মাত্র ডিম আছে. রাতে ডিমটি খেয়ো না, সকালে তোমাকে ভেজে দেব। ও কোন কথা না বলে শুধু হেসেছিল। ও নিয়মিত নামাজ পড়তো।

৫ আগষ্টও ফজরের নামাজ পড়েছে। সকালে বাসায় খাওয়ার কথা বললে প্রাইভেট পড়ে এসে খাবে বলে বাড়ি থেকে বেড়িয়ে মিছিলে যায় সাবুর। যাওয়ার সময় ওর মুখটাও দেখতে পাননি মা। পরে দেখেন রাতের খাবারের পর চা-কফি বানিয়ে খাওয়ার সাথে ওই ডিমটিও খেয়েছিল সে। রাতের ওই খাওয়ায় বাড়িতে তার শেষ খাওয়া।

৫ আগষ্ট সকালে বাড়ি থেকে বেড়িয়ে মিছিলে যোগ দেয় আস-সাবুর। পরে শেখ হাসিনার দেশত্যাগের খবরে আনন্দ মিছিল বের হলে সেখানেও যোগ দেয় সে। মিছিলটি এক সময় আশুলিয়া থানার সামনে গেলে পুলিশ এলোপাথারী গুলি চালায়। সে সময় কোমরে গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকলে একের পর এক নিহত ও আহতদের পিকআপ ভ্যানে তুলে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় পুলিশ।

এতে জীবন্তসহ ৭-৮ জন ছাত্র-জনতা পুড়ে অঙ্গার হয়ে যায়।

আস-সাবুরের মা রাহেন জান্নাত ফেরদৌসী কান্না জড়িত কন্ঠে বলেন, ওই দিন মিছিলে যাবার বিষয়টি সাবুর প্রথম জানায় তার ভাইকে। এ খবর শুনে মা রাহেন রাস্তায় বের হয়ে আসলে গুলিবিদ্ধ আহতদের নিয়ে যাওয়া লোকজনদের ছুটোছুটি দেখতে পান তিনি। কিন্ত ছেলে সাবুরের তার সাথে আর কথা না হয় না। মাঝে মাঝে বড় ভাই রিজওয়ান ও বন্ধুদের সাথে কথা বলে মোবাইল ফোনটি বন্ধ করে দেয় সাবুর। পরে বিভিন্ন হাসপাতাল ও সম্ভাব্য সকল স্থানে খুঁজেও তাকে না পাওয়ায় হতাশ হয়ে পড়েন পরিবারের লোকজন।

পরদিন বিকেলে ছেলের সিমকার্ড দিয়ে আশুলিয়া থানার সামনে থেকে ফোন দিয়ে জানানো হয় সেখানে তার অগ্নিদগ্ধ লাশ সেখানে আছে। খবর পেয়ে তারা আত্মীয় স্বজনের সহায়তায় লাশ উদ্ধার করে সেনাসদস্যের উপস্থিতিতে আশুলিয়া থানার সামনেই ১ম প্রথম জানাজা, রাতে জামগড়ায় ২য় জানাজা শেষে ৭ আগষ্ট বুধবার ভোরে গ্রামের বাড়ি মহাদেবপুরে তার লাশ নিয়ে আসে।

পরে বুধবার সকাল ৯ টায় মহাদেবপুর ডাকবাংলো মাঠে ৩য় জানাজা শেষে কেন্দ্রীয় কবরস্থানে আস-সাবুরের লাশ দাফন করা হয়।

পুলিশের একটি গুলির সাথে শেষ হয় আস-সাবুর ও তার পরিবারের স্বপ্ন।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31