IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> কুষ্টিয়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর

কুষ্টিয়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর

প্রতিকী ছবি

ধূমকেতু প্রতিবেদক,কুষ্টিয়া : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতপুর ইউনিয়নের চক দৌলতপুর এলাকায় চাঁদা দিতে অস্বীকার করায় এক ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ উঠেছে। এ সময় ওই ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর, লুটপাট করা হয়। এ ছাড়া তিনটি মোটরসাকেল ভাঙচুর ও একটি মাইক্রোবাস আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।

স্থানীয়রা জানান, চক দৌলতপুর এলাকার সাদমান আলীর ছেলে ব্যবসায়ী সানজিদের কাছ থেকে বেশ কিছুদিন ধরে চাঁদা চেয়ে আসছিল একই এলাকার আকবর আলীর ছেলে জব্বার ও তার লোকজন। এরই ধারাবাহিকতায় ১১ জুলাই রাত ৯টার দিকে চকদৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন রাস্তার মোড়ে জাব্বার ও তার লোকজন সানজিদের কাছ থেকে আবারও চাঁদা দাবি করে। সানজিদ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সানজিদের ওপর হামলা করে জব্বার ও তার লোকজন।

এর কিছুক্ষণ পর জাব্বার তার লোকজন নিয়ে সানজিদের বাড়ি থেকে নগদ টাকা গহনা ও মূল্যবান সম্পদ লুট করে এবং বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেয়। আগুনে সানজিদের একটি এক্স নোহা মাইক্রোবাস পুড়ে ছাই হয়ে যায়। এ খবর চারিদিকে ছড়িয়ে পড়লে দৌলতপুর থানা পুলিশ সেখানে উপস্থিত হয়ে আগুন নেভাতে ভেড়ামারা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণ করে। বর্তমানে ওই এলাকায় পুলিশ ও সেনাবাহিনী টহলরত রয়েছেন।

এ বিষয়ে ভুক্তভোগী সানজিদ বলেন, আমি ব্যবসা-বাণিজ্য করি ও চাষাবাদ করে জীবিকা নির্বাহ করি। ৫ আগস্টের পর থেকে জাব্বার আমার নামের পূর্বে আওয়ামীলীগ ট্যাগ লাগিয়ে বিভিন্ন সময়ে চাঁদা দাবি করে আসছে। আমি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সে আমাকে মারধরসহ নানা ধরনের হুমকি ধামকি দিয়ে আসছিল। তারই ধারাবাহিকতায় শুক্রবার রাত ৮টার কিছু পরে চক দৌলতপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশে রাস্তার মোড়ে আমার মোটরসাইকেলের গতিরোধ করে জাব্বার মারধর করে।

পরে আমার ব্যবসায়িক পার্টনার ও আমার চাচাতো ভাই এগিয়ে আসলে তাদেরকেও মারধর করে ও আমাদের তিনটি মোটরসাইকেল ভেঙে গুঁড়িয়ে দেয়। এমন অবস্থায় আমরা সেখান থেকে আত্মরক্ষার্থে মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে আসলে জাব্বারসহ তাদের লোকজন নিয়ে আমার বাড়িতে হামলা করে, নগদ টাকা, গহনাসহ মূল্যবান সম্পদ লুট করে এবং আমার বাড়িতে আগুন লাগিয়ে দেয়। আগুনে আমার ৪২ লাখ টাকা দামের এক্স নোহা মাইক্রোবাস পুড়ে যায়। এমন ঘটনায় তিনি ও তার পরিবার চরম হুমকির মুখে পড়েছেন বলে জানিয়েছেন।

এ ব্যাপারে, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এ ঘটনা ঘটেছে। এ সময় একটি বাড়িতে আগুন দেওয়া হয়েছে। একটি মাইক্রোবাসে আগুন দেওয়াসহ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার সর্বাত্মক চেষ্টা করছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31