IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> অপহরণের পর ‘খুন হওয়া’ সেই হুমায়ন পুলিশের জালে

অপহরণের পর ‘খুন হওয়া’ সেই হুমায়ন পুলিশের জালে


ধূমকেতু নিউজ ডেস্ক : বরগুনার বেতাগীতে মো. হুমায়ন কবির হাওলাদার (৫৫) নামে একজনকে অপহরণের পর খুন করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় দায়ের করা মিথ্যা মামলায় চারজন নিরাপরাধ ব্যক্তি প্রায় ৪ মাস জেলও খেটেছেন।

খুন হওয়া সেই মো. হুমায়ন কবির হাওলাদারকে অবশেষে আটক করেছে পুলিশ। মিথ্যা অপহরণ মামলার দুই বছর তিনমাস পর মঙ্গলবার রাত ৮টায় উপজেলার দগরিরচর নামক স্থান থেকে মো. হুমায়ন কবিরকে আটক করেন বেতাগী থানার পরিদর্শক (তদন্ত) আবদুস সালাম।

বাদীপক্ষের অভিযোগ ছিল- ভিকটিমকে অপহরণ করে খুন করা হয়েছে। তবে পুলিশ বলছে- তাকে স্বাভাবিকভাবে উদ্ধার করা হয়েছে। কিন্তু এই মিথ্যা মামলার ফলেই ওই মিথ্যা মামলার চারজন আসামি প্রায় ৪ মাস যাবত কারাবন্দী ছিলেন।

জানা যায়, ২০১৮ সালের ১৭ সেপ্টেম্বর বেতাগী থানায় ৭ জনকে আসামি করে উপজেলার দেশন্তরকাঠি গ্রামের বাসিন্দা মো. হুমায়ন কবির হাওলাদারের স্ত্রী মোসা. রুনু বেগম একটি মামলা দায়ের করেন। তার অভিযোগ ছিল- জমিজমা সংক্রান্ত জেরে একই এলাকার মো. কুদ্দুস, মো. ইসমাইল, মো. কবির, মো. নাসির ইদ্দিন, মো. ইউনুচ আলী, মো. জাকির, মো. রাজিবসহ বেশ কয়েকজন তার স্বামীকে পরিকল্পিতভাবে অপহরণ ও খুন করেছে।

ওই মিথ্যা অপহরণ মামলা আসামি ইসমাইল ও কবির বলেন, আমাদেরকে হয়রানি করার জন্য হুমায়ন কবিরের স্ত্রী মিথ্যা অপহরণের নাটক সাজিয়ে মামলা দায়ের করেন, দুই বছর ধরে তাকে পলাতক রেখে আমাদেরকে ওই মামলায় গ্রেফতার করিয়ে জেল পর্যন্ত খাটিয়েছে। এমন যদি মিথ্যে মামলার জন্য জেলে যেতে হয় তবে দেশে আর আইন কানুন থাকলো কোথায়? আমরা এর সঠিক বিচার চাই।

বেতাগী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, মামলাটি মিথ্যা ছিল। তবে ওই সময়ে অনেক চেষ্টা করে হুমায়ন কবিরকে না পাওয়ায় মামলাটি আমলে নেয়া হয়। মামলার পর থেকে মূলত প্রতিপক্ষকে ঘায়েল করার স্বার্থে ইচ্ছে করেই পলাতক ছিল হুমায়ন কবির। তাকে উদ্ধারের পর মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31