ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হুমায়ুন রেজাসহ দুইজনে আটক করেছে পুলিশ।
বুধবার বিকেলে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা ও অপরজন গোমস্তাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জামান উদ্দীন।
হুমায়ুন রেজাকে তার নয়াদিয়াড়ী গ্রামের বাসা থেকে এবং জামানকে নিমতলা কাঠাল মাদ্রাসা মোড় থেকে জনতা আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেয়।
দুইজন আওয়ামী লীগ নেতাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন গোমস্তাপুর থানার সেকেন্ড অফিসার এসআই কবির।


