IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ছেলেকে কুপিয়ে হত্যা বাবার, বন্ধুর বাড়িতে মিললো বন্ধুর মরদেহ

ছেলেকে কুপিয়ে হত্যা বাবার, বন্ধুর বাড়িতে মিললো বন্ধুর মরদেহ

ধূমকেতু নিউজ ডেস্ক : ময়মনসিংহে পৃথক স্থানে দুজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এদের একজন জেলার ঈশ্বরগঞ্জ ও অন্যজন নান্দাইলের। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। বুধবার (৩০ জুলাই) দুই উপজেলার পৃথক স্থান থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলো, ঈশ্বরগঞ্জ উপজেলার বি-কাঁঠালিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মোবারক হোসেন (৭) ও নান্দাইলের পোঁড়াবাড়িয়া গ্রামের আবদুল লতিফের ছেলে রিয়াদ মিয়া (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নুরুল ইসলাম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। বিকেলে বাড়ির পাশে জঙ্গলে বসেছিলেন তিনি। হঠাৎ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলে তার স্ত্রী জাকিয়া বেগম ছেলে মোবারককে ছাতা দিয়ে সেখানে পাঠান। ছাতা নিয়ে শিশুটি নুরুলের কাছে গেলে তার হাতে থাকা দা দিয়ে মাথা ও গলায় কোপ দিয়ে রক্তাক্ত করেন। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে সম্প্রতি হানিফ মিয়ার একটি ব্যাটারিচালিত অটোরিকশা চুরি হয়। সেই চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে হানিফের লোকজন রিয়াদ নামে একজনকে আটক করে। পরে আচারগাঁও বিলপাড়ায় একটি সালিশ বসে। সেখানে রিয়াদ অটোরিকশা চুরির কথা স্বীকার করে তার বন্ধু নাদিম মিয়াও জড়িত ছিলেন বলে জানান।

এরপর নাদিমকেও সালিশে উপস্থিত করা হলে তিনিও অটোরিকশা চুরির বিষয়টি স্বীকার করেন। নাদিমের মা ময়না বেগম সালিশস্থলে উপস্থিত হয়ে অটোরিকশার টাকা ফেরত দেওয়ার মুচলেকা দিয়ে রিয়াদ ও নাদিমকে মুক্ত করে নিয়ে যান। ওই দিন রাতে রিয়াদ বন্ধু নাদিমের বাড়িতে থেকে যান। সকালে প্রতিবেশীরা নাদিমদের বাড়িতে কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরে ঢুকে রিয়াদের ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পান।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ উবায়দুর রহমান বলেন, ‘খবর পেয়ে নুরুল ইসলামকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’

নান্দাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোজাহিদুল ইসলাম বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পরপর থেকে রিয়াদের বন্ধু ও তার পরিবারের সদস্যরা পালিয়েছেন।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31