ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : গত ২৪ জুলাই ধুমকেতু নিউজ ২৪ এর শিক্ষক- শিক্ষিকা বাসায় ছাত্র ছাত্রী স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে বৃষ্টির পানিতে ভিজছে এই শিরোনামে প্রকাশিত খবরের পরে সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ সহকারী ৪ শিক্ষকে কারণ দর্শাও নোটিশ পাঠানো হয়েছে।
আগামীকাল পাঁচ কর্ম দিবসের মধ্যে শিক্ষকদের কারণ দর্শাওর জন্য জানতে চেয়েছে প্রাথমিক শিক্ষা অফিস।
শিক্ষকরা হলেন, জনাব মোছাঃ খোদেজা খাতুন, প্রধান শিক্ষিকা ,জনাব মাহবুবুর রহমান, সহকারী শিক্ষক । জনাব নূরজাহান ইয়াসমিন, সহকারী শিক্ষক জনাব ইসমত আরা খাতুন, সহকারী শিক্ষক এবং জনাব মো: মনিরুজ্জামানকে কারণ দর্শাওনোর নোটিশ পাঠানো হয়েছে।
সে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জাহেদা খাতুন বলেন, আপনারা যা শুনেছেন তা সত্য। কী কারণে শোকজ করা হয়েছে জানতে চাইলে তিনি ফোন কেটে দিয়েছেন।
বিদ্যালয়ের সময়সূচী অনুযায়ী উপস্থিত না হওয়ার কারণে শিক্ষক শিক্ষিকাদের কারণ দর্শাওনোর নোটিশ জারি করা হয়েছে।


