ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁ মহাদেবপুরে জুলাই অভ্যুত্থানের বর্ষপুতিতে উপজেলা জামায়াতের উদ্যোগে বিজয় মিছিল বের করা হয়। মঙ্গলবার বিকেলে বকের মোড়ে বিজয় মিছিল শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় ।
উপজেলা জামায়াতের আমীর আব্দুল আজিজ সুমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রফিক, মো. ইউসুফ আলী সোনার, সহ সেক্রটারি ও ইউপি নির্বাচনে চাঁন্দাশ ইউনিয়ন পরিষদে জামায়াতের মনোনিত প্রার্থী মাওলানা আরিফ মোল্লা, কর্মপরিষদ সদস্য ও সফাপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের মনোনিত প্রার্থী মাওলানা মো. আশরাফুল ইসলাম প্রমুখ।
সমাবেশ সফল করতে উপজেলা জামায়াতসহ অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক হাজার দায়িত্বশীল নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।#


