IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> প্রবাস >> ২ মাসের ব্যবধানে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

২ মাসের ব্যবধানে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

ধূমকেতু নিউজ ডেস্ক : আবারও যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মুনির। দুই মাসেরও কম সময়ের মধ্যে এটি হবে তার দ্বিতীয় সফর। যুক্তরাষ্ট্রের সামরিক নেতৃত্বের সঙ্গে কৌশলগত আলোচনা ও সহযোগিতা বৃদ্ধির অংশ হিসেবে পাকিস্তানি সেনাপ্রধান এই সফরে যাবেন বলে জানিয়েছে সরকারি সূত্র।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) প্রধান জেনারেল মাইকেল এরিক কুরিলারের সাম্প্রতিক পাকিস্তান সফরের প্রতিউত্তর হিসেবে এই সফরে যাবেন অসিম মুনির। কুরিলা গত জুলাইয়ের শেষ দিকে পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশ সফর করেন।

সফরের সময় পাকিস্তান সরকার জেনারেল কুরিলাকে ‘নিশান-ই-ইমতিয়াজ (মিলিটারি)’ সম্মাননায় ভূষিত করে। এটি পাকিস্তানের সামরিক ক্ষেত্রে অন্যতম সর্বোচ্চ বেসামরিক স্বীকৃতি।

এর আগে ২০২৫ সালের জুনে ওয়াশিংটন সফরের সময় ফিল্ড মার্শাল অসিম মুনির হোয়াইট হাউজে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন, যা একটি ব্যতিক্রমী কূটনৈতিক ইঙ্গিত হিসেবে দেখা হয়। কারণ, সাধারণত রাষ্ট্র বা সরকারপ্রধানদের জন্যই এ ধরনের আপ্যায়ন সংরক্ষিত থাকে।

গত জুলাইয়ে মার্কিন কংগ্রেসে এক শুনানিতে জেনারেল কুরিলা পাকিস্তানকে ‘সন্ত্রাসবিরোধী লড়াইয়ে অসাধারণ অংশীদার’ বলে উল্লেখ করেন এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় পাকিস্তানের অবদানের প্রশংসা করেন।
প্রেসিডেন্ট হওয়ার খবর গুজব

এদিকে, অসিম মুনিরের পাকিস্তানের প্রেসিডেন্ট হওয়ার গুঞ্জন ফের জোরালো হয়ে উঠলেও দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী একে ‘পুরোপুরি ভিত্তিহীন’ বলে উল্লেখ করেছেন।

এর আগে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভিও জুলাই মাসে বলেন, প্রেসিডেন্টের পদত্যাগ বা সেনাপ্রধানের প্রেসিডেন্ট হওয়ার কোনো পরিকল্পনা নেই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31