IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> প্রবাস >> দ. কোরিয়ায় সাবেক প্রেসিডেন্টের স্ত্রী আটক

দ. কোরিয়ায় সাবেক প্রেসিডেন্টের স্ত্রী আটক

ধূমকেতু নিউজ ডেস্ক : দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলের পর এবার গ্রেফতার হলেন তার স্ত্রী (সাবেক ফার্স্ট লেডি) কিম কেওন হিই। তার বিরুদ্ধে একাধিক আর্থিক কেলেঙ্কারির অভিযোগে মঙ্গলবার (১২ আগস্ট) দেশটির আদালত তার বিরুদ্ধে পরোয়ানা জারি করে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

তার বিরুদ্ধে শেয়ারবাজার জালিয়াতি, ঘুষ গ্রহণ এবং ক্ষমতার অবৈধ প্রভাবের অভিযোগ আনা হয়েছে। এসব ঘটনায় জড়িত রয়েছে ব্যবসার প্রতাপশালী ব্যক্তিবর্গ থেকে শুরু করে ধর্মীয় ব্যক্তিত্ব এবং রাজনৈতিক ক্ষমতার দালাল। কিমের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে তার দীর্ঘমেয়াদি কারাদণ্ড হতে পারে।

তার বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে রয়েছে, ফরাসি অলংকার নির্মাতা প্রতিষ্ঠান ভ্যান ক্লিফের গড়া একটি গলার হার অধিকারে থাকা। প্রায় ৪৩ হাজার মার্কিন ডলার বা ৫০ লাখ টাকার বেশি ওই গয়না ২০২২ সালে স্বামী ও সাবেক প্রেসিডেন্টের সঙ্গে ন্যাটো সম্মেলনে অংশগ্রহণের সময় তাকে একটি দামী গলার হার পরা অবস্থায় দেখা যায়। । অভিযোগের নথিতে বলা হয়, সাবেক প্রেসিডেন্ট ও তার স্ত্রীর আর্থিক বিবরণীতে ওই অলঙ্কারের কোনও উল্লেখ ছিল না।

একই ধারায় কিমের বিরুদ্ধে বিলাসবহুল ফরাসি ফ্যাশন হাউজ শ্যানেলের দুটি ব্যাগ কেনার বিষয়েও অভিযোগ আনা হয়, যেগুলোর মূল্য প্রায় ১৪ হাজার ডলার।

তার বিরুদ্ধে উৎকোচ গ্রহণের একটি অভিযোগও দায়ের করা হয়েছে, যেখানে একটি হীরার নেকলেসের বিনিময়ে সাবেক ফার্স্ট লেডি ধর্মভিত্তিক একটি গোষ্ঠীকে তাদের ব্যবসায়িক ক্ষেত্রে সুবিধা প্রদান করেছিলেন।

প্রসিকিউটরের পক্ষ থেকে কিমের আটকাদেশ চাওয়ার কারণ হিসেবে বলা হয়, মুক্ত থাকলে আলামত ধ্বংস ও তদন্তে প্রভাব খাটানোর চেষ্টা করতে পারেন সাবেক ফার্স্ট লেডি। দেশটির বার্তাসংস্থা ইয়োনহাপ জানিয়েছে, প্রসিকিউটরের যুক্তি মেনে নিয়ে আদালতের পক্ষ থেকে কিমের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়।

মঙ্গলবার আদালতে প্রবেশের পূর্বে সাংবাদিকদের কোনও প্রশ্নের জবাব দেননি কিম। শুনানি শেষে রাজধানী সিউলের একটি ডিটেনশন সেন্টারে তাকে নিয়ে যাওয়া হয়।

গতকালের শুনানিতে কিমের আইনজীবী তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেননি। তবে তার মক্কেলের বিরুদ্ধে সব অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছেন কিমের আইনজীবীরা।

এদিকে, বিচারাধীন রয়েছে কিমের স্বামী ও সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও সামরিক আইন জারির অভিযোগে মামলা চলমান আছে। অভিযোগ প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ড এমনকি মৃত্যুদণ্ডের সাজা পেতে পারেন ইউন।

রাষ্ট্রদ্রোহের অভিযোগ অস্বীকার করেছেন ইউন সুক ইওল।

উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ায় সাবেক কোনও প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা দায়ের হওয়ার ঘটনা অস্বাভাবিক না হলেও, কারাবাসের ঘটনা ইউনের ক্ষেত্রেই প্রথম। এছাড়া, দেশটির ইতিহাসে কখনও সাবেক প্রেসিডেন্ট ও সাবেক ফার্স্ট লেডি উভয়েরই গ্রেফতার হওয়ার রেকর্ড নেই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31