ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : রহনপুর – ভারতের সিঙ্গাবাদ রেলপথের পুনর্ভবা নদীর উপর নির্মিত পুরোনো রেলসেতুর পাটাতন সংষ্কার কাজ শুক্র
বার শুরু হয়েছে। উপজেলার আলিনগর ও বাঙ্গাবাড়ী ইউনিয়নের জনসাধারন ওই রেলসেতু দিয়ে প্রতিদিন যাতয়াত করে থাকে। দীর্ঘদিন সংষ্কার না হওয়ায় রেলসেতুটি ঝুঁকিপুর্ন হয়ে পড়ে। শুক্রবার সকাল থেকে স্থানীয় জনসাধারণের উদ্যোগে এ সংষ্কার কাজ শুরু হয়।
এ বিষয়ে আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম মাসুম জানান, আগে প্রতিবছর সরকারি উদ্যোগে সেতুর পাটাতন সংষ্কার কাজ হতো। কিন্তু চলতি অর্থ বছর থেকে এখাতে এখনো কোন অর্থ বরাদ্দ না হওয়ায় স্থানীয় ভাবে সংষ্কার কাজ শুরু হয়েছে।
ওই রেলসেতু দিয়ে চলাচলকারী জনসাধারণের জন্য র একটি স্থায়ী ওয়াকওয়ে তৈরির জন্য রেল কতৃপক্ষের নিকট আবেদন জানান তিনি।


