IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> শিক্ষা >> ফুলবাড়ী সরকারি কলেজে ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ

ফুলবাড়ী সরকারি কলেজে ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ

ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অযৌক্তিক ফরম ফি বৃদ্ধির প্রতিবাদে অনার্স দ্বিতীয় বর্ষের (২০২২–২৩ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে মানববন্ধন কর্মসূচি পালন করেন এবং অধ্যক্ষের মাধ্যমে উপাচার্চ বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী সরকারি কলেজ প্রাঙ্গণে মানববন্ধন শেষে ক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজ অধ্যক্ষের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দেন। এ সময় তারা অভিযোগ করেন, হঠাৎ ফি বৃদ্ধি সাধারণ ও মধ্যবিত্ত পরিবারের জন্য শিক্ষা চালিয়ে যাওয়া অসম্ভব করে তুলেছে।

শিক্ষার্থীরা জানান, পূর্বের নির্ধারিত ফির তুলনায় এবার প্রায় দ্বিগুণ টাকা আদায় করা হচ্ছে। পূর্ণপত্র ২৫০ টাকার জায়গায় ৩৫০ টাকা, অর্ধপত্র ২০০ টাকার জায়গায় ২৫০ টাকা, ব্যবহারিক পরীক্ষা ২৫০ টাকার পরিবর্তে ৩৫০ টাকা, ইনকোর্স ফি ৩০০ টাকার পরিবর্তে ৬০০ টাকা, কেন্দ্র ফি তত্ত্বীয় ৪৫০ টাকার পরিবর্তে ৬০০ টাকা, ব্যবহারিক কেন্দ্র ১৫০ টাকার পরিবর্তে ২৫০ টাকা, বিশেষ অন্তর্ভুক্তি ৩০০ টাকার পরিবর্তে ৬০০ টাকা।

এছাড়া অকৃতকার্য শিক্ষার্থীদের মোট ফি ৫ হাজার থেকে বাড়িয়ে ৬ হাজার এবং সি প্রমোটেড শিক্ষার্থীদের ফি ১ হাজার থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষার্থী মো. আমিনুল ইসলাম, সাকিব রহমান, মুরাদ হোসেন, আশারাফি রিম, সজীব আহমেদ অনিক, রাহাত পারভেজ, মো. রায়হান মন্ডল, ইয়াছিন ইসলাম, মো. সাকিব কাজী, ফরহাদ হোসেন, মো. পারভেজ ইসলাম, নুরে জান্নাত, নুসরাত জাহান, ফারহানা আক্তার মিমি, মেহেনাজ আক্তার, রুকাইয়া আক্তার বর্ষা, মো. নাজিম মন্ডল, মনিরুজ্জামান শুভ, মো. আরিফুল, গোলাম মোস্তফা, মৌমিতা রায়, নমিতা শীল, মাগফেরাতুজ জান্নাত মিম প্রমুখ।

শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “শিক্ষা মানুষের মৌলিক অধিকার, অথচ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এ অযৌক্তিক ফি বৃদ্ধি শিক্ষার্থীদের পিঠ দেয়ালে ঠেকিয়ে দিয়েছে।”

তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি না মানা হলে সারা দেশে আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমন অন্যায় সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31