ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : মহাদেবপুরের বনগ্রামে ঐতিহ্যবাহী কারাম উৎসবে মেতেছিল আদিবাসীরা। সমতলে বসবাসকারী আদিবাসীদের সবচেয়ে বড় সাংস্কৃতিক অনুষ্ঠান হলো কারাম উৎসব। এ উৎসব উপলক্ষে বনগ্রামের ও এর আশেপাশের আদিবাসী পল্লীগুলোতে ছিল সাজসাজ রব। এটি আদিবাসীদের বৃহৎ সাংস্কৃতিক উৎসব হলেও নানা কারনে তা হারিয়ে যেতে বসেছে।
হারিয়ে যেতে বসা সংস্কৃতিকে রক্ষার জন্য আদিবাসী উন্নয়ন কেন্দ্র ও বনগ্রাম কারাম উৎসব উদযাপন কমিটি দীর্ঘ তের বছর ধরে এ আয়োজন করে আসছে। এ উপলক্ষে মঙ্গলবার বনগ্রাম স্কুল মাঠে আদিবাসী উন্নয়ন কেন্দ্র ও কারাম উৎসব উদযাপন কমিটির উদ্যোগে আয়োজন করা হয় সাংস্কৃতিক প্রতিযোগীতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিকাল ৩টায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এ উৎসবের উদ্বোধন করেন সাংবাদিক ও চিত্র নিমার্তা আজাদুল ইসলাম আজাদ ।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান।জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলা কমিটির সাধরন সম্পাদক ও আদিবাসী উন্নয়ন কেন্দ্রের নিবাহী পরিচালক দীপংকর লাকড়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আদিবাসী পরিষদ নওগাঁ জেলা কমিটির সভাপতি আমিন কুজুর, মহাদেবপুর উপজেলার সাধারন সম্পাদক নয়ন পাহান, মহাদেবপুর উপজেলা নারী পরিষদের সভানেত্রী নীতি রানী, প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা নিত্যলাল উরাও ও মিলন লাকড়া। সন্ধ্যায় সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।#


