IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নওগাঁয় প্রেমের বিয়ের পর স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

নওগাঁয় প্রেমের বিয়ের পর স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

ধূমকেতু প্রতিবেদক,নওগাঁ : নওগাঁর সদর পৌরসভায় প্রেমের বিয়ের এক বছর পর স্বামী তানভীর ইসলাম (৩২) নামের এক স্বামীর ছুরিকাঘাতে মোছা. জুথি খাতুন (২৩) নামের এক স্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল পৌনে ১০ টার দিকে উপজেলার কাঁঠালতলী মোড় সংলগ্ন ভবানীপুর গ্রামে যাওয়ার গলির ভেতরে এ ঘটনা ঘটে।

নিহত জুথি খাতুন নওগাঁ সদর পৌরসভার আনন্দনগর মৃধাপাড়া গ্রামের ঝন্টুর মেয়ে।

জানা যায়, প্রায় এক বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে জুথি খাতুনের বিয়ে হয় গাজীপুরের বাসিন্দা তানভীরের সঙ্গে। তবে বিয়ের কিছু দিন পর সে জানতে পারে তানভীরের আরও একটি স্ত্রী রয়েছে।

এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের টানাপড়েন শুরু হয়। একপর্যায়ে জুথি স্বামীর বাড়ি ছেড়ে নওগাঁয় বাবার বাড়িতে চলে আসেন এবং আদালতে একটি মামলা দায়ের করেন। সেই মামলার আজ নির্ধারিত তারিখ থাকায় সে তার মাকে সাথে নিয়ে আদালতে যাচ্ছিল।
এরমধ্যে সকাল পৌনে ৯ টার দিকে উপজেলার কাঁঠালতলী মোড়ে একটি মাইক্রো রেখে মোড় সংলগ্ন ভবানীপুর গ্রামে যাওয়ার গলির ভেতরে পূর্বে থেকে ওৎ পেতে থেকে জুথি খাতুনকে ছুরির আঘাত করে পালিয়ে যায় স্বামী তানভীর ইসলাম। তাদের ডাকচিৎকারে স্থানীয়রা জুথি খাতুনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত জুথি খাতুনের বাবা ঝন্টু বলেন, এক বছর আগে আমার মেয়ের বিয়ে দিই। তার স্বামী পরিবারের লোকজনের অত্যাচার সে চলে আসে। এরপর আদালতে মামলা দায়ের করে। সে মামলার হাজিরা দিতে সে আজ আদালতে যাচ্ছিল। পথে তাকে তানভীর ছুরি দিয়ে মেরে ফেলে।

এবিষয়ে জানতে তানভীর ইসলামের মুঠোফোনে কল দিলে সেটা বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সত্যতা নিশ্চিত করে নওগাঁ মডেল থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31