IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলীমহাদেবপুরে জাহাঙ্গীরপুর সরকারি কলেজে নবীন বরণআমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩৩ লাখ ছাত্রীকে সাইকেল দেবে সরকার, পরখ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানগাজীপুরে মহাসড়ক অবরোধ শ্রমিক পুলিশের সংঘর্ষ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> আদালতে রায় পেয়েও হতাশায় ভুক্তভোগী প্রভাবশালীর দাপটে নিরুপায় প্রশাসন

আদালতে রায় পেয়েও হতাশায় ভুক্তভোগী প্রভাবশালীর দাপটে নিরুপায় প্রশাসন

ধূমকেতু প্রতিবেদক, তারাগঞ্জ : রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের আহম্মেদ ডাক্তারের বাড়ির সামনের রাস্তার মোর থেকে ইকরচালী বালিকা উচ্চ বিদ্যালয় সংযোগ সড়কে মশিয়ার রহমান বাচ্চুুর বাড়ির সামনে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় মামলা করে ভুক্তভোগীগণ। আদালতে রায় পাওয়ায় ক্ষুব্ধ হয়ে সংবাদ সম্মেলন করেন একটি প্রভাবশালী” পরিবার।

জনসাধারণের চলাচলের রাস্তায় অবৈধভাবে একটি ঘর তৈরি করে একদিকে ইটের প্রাচীর অন্যদিকে বাঁশের ব্যাড়া দিয়ে জনসাধারণের চলাচলরত সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে প্রভাবশালী মশিয়ার রহমান বাচ্চুগণ।

এঘটনায় ক্ষতিগ্রস্ত এলাবাসীর পরামর্শে তারাগঞ্জ ইকরচালী বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষে প্রধান শিক্ষক জুলফিকার সরকার বাদি হয়ে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত রংপুরে ফৌজদারী কার্যবিধি আইনের ১৩৩ ধারায় ওই প্রভাবশালী পরিবারটির সদস্য মশিয়ার রহমান ও সামিম হোসেন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। আদালত ওই ভুক্তভোগীদের পক্ষে রায় দিয়ে সড়কে অবৈধভাবে নির্মাণকৃত প্রতিবন্ধকতা সরিয়ে ফেলার নির্দেশ দেন।

প্রভাবশালী পরিবারটি আদালতের রায়ে ভীষণভাবে ক্ষুব্ধ হয়ে নিজেদের ক্ষমতার জোরে অন্যায় ভাবে আদালতের রায়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের মাধ্যমে জনসম্মুখে প্রতিবাদ জানানোর চেষ্টা করে। এতেও ব্যর্থহন ওই প্রভাবশালী পরিবারটি। প্রভাবশালী মশিয়ার রহমান বলেন, আমার জায়গায় আমি ঘর উঠিয়েছি। কারো রাস্তা থাক আর না থাক সেটা আমার দেখার বিষয় না।

এঘটনায় ভুক্তভোগী পরিবারগুলির পক্ষে তারাগঞ্জ ইকরচালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার সরকার বলেন, আমাদের প্রতিষ্ঠানের চলাচলরত সড়কে গত ১০মে হঠাৎ একটি ঘর নির্মাণ করেন বাচ্চুগণরা। আমি এলাকাবাসীর পরামর্শে আদালতে ১৩৩ ধারার বিধান মতে মামলা করি। বিজ্ঞ আদালত প্রতিপক্ষকের অবৈধভাবে রাস্তায় প্রতিবন্ধকতা অপসারনের জন্য নির্দেশ দেয়।

কিন্তু ওই প্রভাবশালী পরিবারটি রাস্তায় যে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে তা আজ পর্যন্ত অপসারন করেন নাই। আমরা এলাকাবাসীণ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তারাগঞ্জ উপজেলা প্রশাসনের কাছে আমাদের চলাচলরত সড়কটির প্রতিবন্ধকতা অপসারনের দাবি করছি।

এ- সংক্রান্তে তারাগঞ্জ থানার ওসি এম.এ ফারুক আহম্মেদ বলেন, আদালত যে নির্দেশ দিবে আমি সে- নির্দেশ পালন করতে বাধ্য। উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানা বলেন, ইকরচালী বালিকা উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি পরিবারের চলাচলরত সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় জনসাধারণের চরম দূর্ভোগের কথা শুনেছি। ওই ভুক্তভোগীগণ আদালতে মামলা করে সড়ক থেকে প্রতিবন্ধকতা অপসারনের রায় পেয়েছে। আমি উভয়পক্ষকে নিয়ে আপসমীমাংসার চেষ্টা করছি। তা না হলে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31