IMG-LOGO

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধারতানোরে গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধারসিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রি, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা অর্থদন্ডরাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড১১ হাজার ৪৯৫ জন ডাক্তার নিয়োগ দেবে সরকার, সংসদে স্বাস্থ্যমন্ত্রীকুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২বাঘায় গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত ১অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রাথমিক শিক্ষকদের বদলিগত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যুচিত্রনায়িকা পরীমনির কোলে ফুটফুটে শিশুরাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটকপুঠিয়ায় সারের জন্য মহাসড়ক অবরোধযুক্তরাষ্ট্রে অ্যামাজন প্রাইম এয়ারের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫, আহত ৫বাগমারায় পাঁচ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ‘এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে’
Home >> টপ নিউজ >> স্বাস্থ্য >> পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে জলাবদ্ধতা চর্ম রোগের আতঙ্কে রোগী ও স্বজনরা

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে জলাবদ্ধতা চর্ম রোগের আতঙ্কে রোগী ও স্বজনরা

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সর মূল গেটে ও বহির্বিভাগে জলাবদ্ধতার কারণে সেখানে সেবা নিতে আশা রোগী ও তার স্বজনরা আতঙ্কিত হচ্ছে বিভিন্ন ধরনের পানি বাহিত রোগের ।

সরোজমিনে ঘুরে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল গেটের সামনে ও বহির্বিভাগের গেটের সামনে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আর সেই পানির সঙ্গে মিশে গেছে হাসপাতালে নোংরা ড্রেনের পানি। এছাড়াও একটু লক্ষ্য করলে দেখা যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মহিলা ওয়ার্ডের রোগী ও স্বজনদের জন্য যে টয়লে রয়েছে সেই টয়লেটের পাইপ থেকে মল মুত্র বেরি এসে সেই পানিতে মিলিত হচ্ছে। এতে করে আতঙ্কিত হচ্ছেন রোগীর স্বজনরা।

একজন ভ্যানচালক জানান, দীর্ঘদিন থেকে বৃষ্টি পানি আসা শুরু হলেই আমি এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে চলে আসি। কারণ এই স্থানেটি ভ্যান ধোয়ার ভালো হয়।

একাধিক রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে তারা জানান, আমরা সকাল থেকে একাধিক বার ঔষুধ কেনার জন্য হাসপাতালের বাইরে গিয়েছিলাম। সেই সময় আমাদের এই নোংরা পানির মধ্য দিয়েই যেতে হয়েছে। আর কিছুক্ষণ পর থেকেই পায়ে শুরু হয় চুলকানো এবং বিভিন্ন জায়গায় ছোট ছোট ফর্শী। আমরা এখন আতঙ্কিত যে এই পানি থেকেই আমাদের না চর্মরোগ ছড়ায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আশা রোগীরা জানান, পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আশে পাশে বেশ কয়েকটি উপজেলা রোগীরা। আমরা যেটুকু বুঝি বা জানি প্রতি বছরে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন উন্নয়নের জন্য অনেক টাকা অর্থ বরাদ্দ আসে তার সঠিক কাজ হয় কিনা কর্তৃপক্ষ নজরদারি না করার কারণেই আজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ সেবা নিতে আশা আমরা রোগী এবং আমাদের স্বজনরা জলাবদ্ধতার শিকার হচ্ছেন।

নাম গোপন রাখা সত্তে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ডাঃ বলেন, ভারী বৃষ্টি হলে অতিরিক্ত পানি জমা হওয়ার কারণে আমরা নিজেরাও ঠিক মত অফিসে আসা-যাওয়া করতে পারিনা। যদিও হাসপাতালে বিভিন্ন জায়গাতে পানি নিষ্কাশনের জন্য ড্রেন তৈরি করা হয়েছে কিন্তু এগুলো দেখভালে দায়িত্বে যিনি আছেন তার উদাসীনতার কারণেই পাতা পড়ে এবং ময়লা জমে পানি নামা রাস্তাগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে মূলত এই সমস্যাগুলো প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে। আমরা চাই এর একটি স্থায়ী সমাধান।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সঙ্গে মুঠোফোন একাধিকবার যোগাযোগ করা চেষ্টা করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031