IMG-LOGO

সোমবার, ৩০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মহাদেবপুরে সুদের টাকার দাবীতে মারধর করেমিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর অভিযোগ

মহাদেবপুরে সুদের টাকার দাবীতে মারধর করেমিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে সুদের টাকার দাবীতে মারধর ও মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে এক সুদ কারবারির বিরুদ্ধে। এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। গতকাল শনিবার দুপুরে মহাদেবপুর উপজেলা সদরের একটি রেষ্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য সোহরাব হোসেনের স্ত্রী হাফিজা বেগম। এ সময় তার সাথে ছিলেন, ভুক্তভোগী আফজাল হোসেনের স্ত্রী, শরিফুল ও রফিকুল এর মা শহিদা বেগম ও রফিকুলের স্ত্রী জেসমিন আরা। লিখিত বক্তব্যে তিনি বলেন, তার স্বামীর বড় ভাই শরিফুল ইসলাম প্রায় তিন বছর আগে বিপদে পড়ে এলাকার চিহ্নিত সুদা কারবারী চকচকি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে আব্দুর রাকিব প্রামাণিকের কাছ থেকে ১০ হাজার টাকা সুদে ধার নেন এবং এর কিছুদিন পর সুদসহ সমুদয় টাকা পরিশোধ করে দেন।
কিন্তু গত ২০ আগষ্ট সুদা কারবারি রাকিব সুদের আরো টাকা দাবী করে শরিফুল ইসলামকে আটকিয়ে মারধর করে এবং নানা প্রকার হুমকি দেয়। এ ঘটনায় ২১ অগষ্ট থানায় লিখিত অভিযোগ শরিফুল ইসলামের ভাই রফিকুল ইসলাম। এ মারধরের ঘটনা থেকে নিজেকে রক্ষা করতে রাকিব হোসেন গত কয়েক দিন আগে উপজেলার চকচকি গ্রামের আফজাল হোসেনের ছেলে শরিফুল ইসলাম, তার ভাই সমাসপুর গ্রামের রফিকুল ইসলাম, বাবা আফজাল হোসেন, চকচকি গ্রামের লুৎফর রহমানের ছেলে সোহরাব হোসেনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে পুলিশ দিয়ে হয়রানি করছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে এ মিথ্যা মামলা প্রত্যাহার ও শরিফুল ইসলামকে মারধরের জন্য রাকিব হোসেনের বিচার দাবী করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31