IMG-LOGO

বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আরও একটি মার্কিন এফ-১৫ ঈগল যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের‘ইসলামের শত্রুরা তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে’বাঘায় সাংবাদিকদের সন্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলপুঠিয়া বানেশ্বরে অবৈধ ভাসমান দোকানিদের বিরুদ্ধে অভিযানইবি শিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যার পর কর্মচারীর আত্মহত্যার চেষ্টাঘুষ চাওয়ার সংবাদ প্রকাশিত হওয়ার উপাচার্যের সংবাদ সম্মেলনটেন্ডার ছাড়াই তিন স্কুলের মালামাল বিক্রির অভিযোগ প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধেসাংবাদিকদের সংবর্ধনা অনুষ্ঠান, বিগত সময়ে সাংবাদিকদের কণ্ঠ বেধে রাখা হয়েছিল: এমপি চাঁদমান্দায় দুর্বৃত্তের আগুনে স’মিল পুড়ে ছাই, থানায় অভিযোগচাঁদাবাজ-সন্ত্রাসীর তালিকা করে খুব শিগগির ব্যবস্থা নেওয়া হবেইরানি জাহাজে সাবমেরিন হামলায় নিখোঁজ ১০১নওগাঁয় পল্লী এন্টারপ্রাইজ এর অত্যাধুনিক হিরো সার্ভিস সেন্টার এর শুভ উদ্বোধনপোরশায় আমচাষীদের মাঝে প্রদর্শনীর উপকরণ বিতরণপোরশায় ফিতরা নির্ধারন সর্বনিম্ন ৮০টাকা, সর্বোচ্চ ২ হাজার ৬২০টাকা
Home >> টপ নিউজ >> স্বাস্থ্য >> চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্যকেন্দ্র কর্মকর্তার পরিবার অবরুদ্ধ, নিরাপত্তার দাবি

চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্যকেন্দ্র কর্মকর্তার পরিবার অবরুদ্ধ, নিরাপত্তার দাবি

ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরঅনুপনগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোছাঃ সুমাইয়া আক্তার তার পরিবারকে হত্যার হুমকি ও হামলার চেষ্টা চালানো হয়েছে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার বাতেন খাঁ মোড়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে সুমাইয়া আক্তার জানান, তিনি দীর্ঘদিন ধরে চরঅনুপনগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। একই কর্মস্থলে তার স্বামী আশিকুল হাবীব পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে এবং ননদ হিরা খাতুন পরিবার কল্যাণ সহকারী হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি অভিযোগ করেন, গত ১৩ জুন তাদের বাড়ির মূলগেট স্থানীয় প্রভাবশালী মহল বেআইনিভাবে তারের বেড়া দিয়ে বন্ধ করে দেয়। এ ঘটনায় আদালতে মামলা দায়ের করলে মামলাটি প্রত্যাহারের জন্য আসামিপক্ষ নানাভাবে হুমকি দিতে থাকে। মামলা না তুললে হত্যা, বদলি এবং চাকরিচ্যুত করার হুমকিও দেয়া হয় বলে তিনি দাবি করেন।

সুমাইয়া আক্তার আরও জানান, গত ১৫ সেপ্টেম্বর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে গিয়ে প্রভাবশালী মহল তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। পরে গত ২৩ সেপ্টেম্বর স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম, ওবাইদুল হক, শফিকুল ইসলাম ও মনিরুজ্জামানের নেতৃত্বে একটি উসকানিমূলক দল স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে তাদের ওপর হামলার চেষ্টা চালায় এবং প্রাণনাশের হুমকি দেয়।

তিনি বলেন, আমাদের বাড়ির মূলগেট এখনো অবরুদ্ধ অবস্থায় রয়েছে। প্রতিনিয়ত চলাফেরায় বাধার সম্মুখীন হচ্ছি। একদিকে হয়রানি, অন্যদিকে প্রাণনাশের হুমকি—এ অবস্থায় আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

সংবাদ সম্মেলনে মোছাঃ সুমাইয়া আক্তার প্রধানমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট দফতর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। এসময় বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা পরিদর্শক হাবীব।

এবিষয়ে ইউপি সদস্য রেজাউল করিম, সকল অভিযোগ অস্বীকার করে বলেন মসজিদের জমি বেড়া দিতে গেলে আশিকুল হাবিব স্থানীয়দের বিভিন্নভাবে হুমকি দেই ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728