IMG-LOGO

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধারতানোরে গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধারসিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রি, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা অর্থদন্ডরাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড১১ হাজার ৪৯৫ জন ডাক্তার নিয়োগ দেবে সরকার, সংসদে স্বাস্থ্যমন্ত্রীকুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২বাঘায় গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত ১অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রাথমিক শিক্ষকদের বদলিগত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যুচিত্রনায়িকা পরীমনির কোলে ফুটফুটে শিশুরাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটকপুঠিয়ায় সারের জন্য মহাসড়ক অবরোধযুক্তরাষ্ট্রে অ্যামাজন প্রাইম এয়ারের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫, আহত ৫বাগমারায় পাঁচ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ‘এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে’
Home >> স্বাস্থ্য >> টপ নিউজ >> টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে জেলার প্রথম রাণীনগর উপজেলা

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে জেলার প্রথম রাণীনগর উপজেলা

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : মাসব্যাপী চলা টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে জেলায় প্রথম স্থান অর্জন করেছে নওগাঁর রাণীনগর উপজেলা। উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য বিভাগ, টিকাদান কর্মসূচির সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সকলের, শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক, অভিভাবক ও সকল শ্রেণি পেশার মানুষের সার্বিক সহযোগিতায় এমন অর্জন সম্ভব হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: কেএইচএম ইফতেখারুল আলম খাঁন অংকুর।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে দেশের ৯মাস থেকে ১৫বছর বয়সের সকল ছেলে-মেয়েকে মারাত্মক রোগ টাইফয়েড থেকে মুক্ত করতে বিনামূল্যে টিকাদান ক্যাম্পেইন গত অক্টোবর মাসের ১২তারিখ থেকে শুরু হয়ে চলে নভেম্বর মাসের ১৩তারিখ পর্যন্ত। ক্যাম্পেইনে উপজেলার স্কুল পর্যায়ে ২৯,৫০৩ জন ছেলে-মেয়ে ও কমিউনিটি পর্যায়ে ১৭,৯৪৪ জন ছেলে-মেয়েকে বিনামূল্যে টাইফয়েড টিকাদানের লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়। টিকা অর্জন হয়েছে শতকরা ১০০.৭২ ভাগ। রিপোর্ট হয়েছে Vax ইপিআই-এ শতকরা ৯২ ভাগ। কমিউনিটি পর্যায়ে টার্গেট ছিলো ১৭৯৪৪ জন আর ভ্যাকসিন গ্রহণ করেছে ১৮১৬৮ জন। কমিউনিটি পর্যায়ে ভ্যাকসিন প্রদানের হার শতকরা ১০১ ভাগ। শিক্ষা প্রতিষ্ঠানে টিকাদানের মোট লক্ষ্যমাত্রা ছিলো ২৯৫০৩ জন আর টিকা গ্রহণ করেছে ২৯৬৩৫জন। শিক্ষা প্রতিষ্ঠানে ভ্যাকসিন প্রদানের হার শতকরা ১০০ভাগ। পুরো টিকাদান ক্যাম্পেইনে অনলাইন এন্ট্রি হয়েছে ৪২৮৪৩ টি আর মোট রেজিস্ট্রেশন হয়েছে ৪৮৭২৬ টি।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: কেএইচএম ইফতেখারুল আলম খাঁন জানান এই ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে এবং একজন ছেলে কিংবা মেয়ে যেন বাদ না পড়ে সেই লক্ষ্যে ব্যাপক ভাবে প্রচার-প্রচারণার কার্যক্রম চালানো হয়েছিলো। যার কারণে সকল পর্যায়ে এই টিকাগ্রহণের বিষয়ে অভিভাবক মহল থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে। উপজেলা প্রশাসন ও সবার সার্বিক সহযোগিতা নিয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগ শেষ পর্যন্ত পুরো কার্যক্রম সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়েছে বলে জেলায় প্রথম স্থান অর্জন রাণীনগর উপজেলা। এই গৌরব পুরো উপজেলাবাসীর। আগামীতেও এমন সহযোগিতা প্রদান অব্যাহত থাকলে আগামীতে উপজেলায় অনুষ্ঠিত সকল ক্যাম্পেইনে রাণীনগর স্বাস্থ্য বিভাগ প্রথম স্থান অর্জন করবে বলে আশা প্রকাশ করেন এই কর্মকর্তা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান জানান সবার সার্বিক সহযোগিতার কারণে এমন অর্জন সম্ভব হয়েছে। বিশেষ করে প্রতিটি মাদ্রাসা ও এতিমখানার টিকাদান ক্যাম্পেইন এমন অর্জনের পেছনে অনেক ভ’মিকা রেখেছে। উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের নিরলস পরিশ্রমের কারণে উপজেলায় কোন প্রকারের অপ্রীতিকর ঘটনা ছাড়াই পুরো টিকাদান ক্যাম্পেইন সম্পন্ন করা এবং জেলায় প্রথম স্থান অর্জন করা সম্ভব হয়েছে। এমন অর্জনের ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031