ধূমকেতু প্রতিবেদক,তারাগঞ্জ : দেশের স্বাস্থ্য খাতে কোন নয় ছয় সহ্য করা হবে না , আজ শনিবার ২৩ আগস্ট সকাল সাড়ে ৯টার সময় রংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসে এসব কথা বলেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম।
এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন ও খোঁজখবর নেন। স্বাস্থ্য উপদেষ্টা বলেন ‘স্বাস্থ্য খাতে চলমান সকল অনিয়ম অবিলম্বে দূর করা হবে।কোন প্রকার অন্যায় ও অনিয়ম সহ্য করা হবে না।’
স্বাস্থ্য উপদেষ্টা আরও বলেন, ‘জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞ।’স্বাস্থ্য খাতের উন্নয়নে স্থানীয় প্রশাসন এবং স্বাস্থ্যকর্মীদের সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
এ সময় তাঁর সাথে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ডা: মো: আবু জাফর মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর, ডা: শাহীন সুলতানা সিভিল সার্জন রংপুর, তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো:হামদুল্লাহ,এবং বিভিন্ন গণমাধ্যম কর্মীরা।


