ধূমকেতু প্রতিবেদক,রাণীনগর : নওগাঁর রাণীনগরে বজ্রপাতে জাহের আলী (৫২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। জাহের আলী উপজেলার গোনা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আফছার আলীর ছেলে।
জানা গেছে, ্উপজেলার কৃষ্ণপুর গ্রামের আফছার আলীর ছেলে জাহের আলী রবিবার সকালে গরু ও ছাগল নিয়ে কৃষ্ণপুর মাঠে যায়। সকাল আনুমানিক ১০ টায় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
রাণীনগর থানার এসআই তাহের আলী বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। কোন বাদি না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news