IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে পত্নীতলায় মানববন্ধন

ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে পত্নীতলায় মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক,পত্নীতলা : ইসলামী ব্যংকে অবৈধভাবে নিয়োগ হওয়া অদক্ষ কর্মকর্তাদের বরখাস্ত ও এস আলম গ্রুপের অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচার হওয়া টাকা ফেতের দাবিতে নওগাঁর পত্নীতলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) সকাল ১০ টায় ইসলামী ব্যাংক নজিপুর শাখার প্রধান ফটকের সামনে ইসলামী ব্যাংকের সাধারণ গ্রাহক ও ডিপোজিটার্সদের ব্যানারে মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের গ্রাহক ও নজিপুর সিটি ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের প্রোপ্রাইটর হারুনুর রশিদ, ইসলামী ব্যাংক কর্মচারী-গ্রাহক ঐক্য পরিষদ (আইডব্লিউবি)’র পত্নীতলা উপজেলা শাখার সভাপতি সোহেল রানা, ব্যাংকের গ্রাহক ও জামায়েত নেতা আকতার ফারুক প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশের একটি বিশ্বাস ও আস্থার প্রতীক। অথচ ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়কালে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত কিছু উচ্চপদস্থ কর্মকর্তা ব্যাংকের নীতি-নৈতিকতা ভেঙে ফেলে নিজেদের স্বার্থে কাজ করেছেন। এতে ব্যাংকের সুনাম ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি আমানতকারীদের নিরাপত্তা নিয়েও শঙ্কা সৃষ্টি হয়েছে।
অবিলম্বে এসব অনিয়মে জড়িত কর্মকর্তাদের বরখাস্ত, বিদেশে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনা এবং সংশ্লিষ্টদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।

বক্তারা আরও বলেন, ইসলামী ব্যাংকের জন্ম জনগণের হালাল উপার্জিত অর্থের ভিত্তিতে। এটি কোনো ব্যক্তিমালিকানাধীন বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়, বরং জনগণের আস্থা ও ত্যাগের ফসল। কিছু অসাধু ব্যক্তি সেই ব্যাংকের ভাবমূর্তি নষ্ট করতে উঠেপড়ে লেগেছে। বক্তারা ইসলামি অর্থব্যবস্থাকে ধ্বংসের অপচেষ্টা বন্ধে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31