IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ৬জনের বিরুদ্ধে থানায় মামলা

মান্দায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ৬জনের বিরুদ্ধে থানায় মামলা

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৬জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ভুক্তভোগী ওই গৃহবধূ বাদি হয়ে গতকাল সোমবার রাতে মান্দা থানায় মামলাটি দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, মোবাইল ফোনের সূত্র ধরে কিছুদিন আগে মান্দা উপজেলার ভারশোঁ গ্রামের শাকিল হোসেন নামের এক যুবকের সঙ্গে ওই গৃহবধূর পরিচয় ঘটে। এক পর্যায়ে তাদের মধ্যে ভালো সম্পর্ক গড়ে উঠে। এ সুবাদে গত ২২ সেপ্টেম্বর শাকিল হোসেন বিভিন্ন প্রলোভন দিয়ে ওই গৃহবধূকে দেলুয়াবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় ডেকে নেয়।

পরে সন্ধ্যা হলে তাকে মান্দা ফেরিঘাট পৌঁছে দেওয়ার কথা বলে কৌশলে ভারশোঁ গ্রামের তপন কুমারের বাড়িতে নিয়ে যায়। সেখানে রাতে ভয়ভীতি দেখিয়ে কয়েকজন মিলে তাকে পালাক্রমে ধর্ষণ করে।

ভুক্তভোগী ওই গৃহবধূ বলেন, ‘অভিযুক্তদের পাশবিক নির্যাতনে এক সময় আমি জ্ঞান হারিয়ে ফেলি। ২৩ সেপ্টেম্বর জ্ঞান ফেরার পর দেখি নওগাঁ সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে আমার চিকিৎসা চলছে। এরপর চিকিৎসায় সুস্থ হয়ে আমি বাসায় ফিরে যাই।’

ভিকটিম আরও বলেন, ‘পরবর্তীতে পরিবারের লোকজনের সঙ্গে পরামর্শ ও অভিযুক্তদের নাম ও পরিচয় শনাক্ত করার পর গতকাল সোমবার রাতে মান্দা থানায় প্রধান অভিযুক্ত শাকিল হোসেনসহ ৬জনের বিরুদ্ধে মামলা করেছি।’

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু রায়হান বলেন, ‘সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় এক গৃহবধূ থানায় মামলা করেছেন। আজ মঙ্গলবার নওগাঁ সদর হাসপাতালে তার শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। জড়িত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31