IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে যুবক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে যুবক গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে ব্যবসায়ীর কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে রমজান আলী (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি শহরের ১৪নং ওয়ার্ডের চাঁদলাই মহল্লার গোলাব আলীর ছেলে। শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে শহরের রেহাইচর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

শনিবার রাত সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, শহরের নামোশংকরবাটি এলাকার ব্যবসায়ী তরিকুল ইসলাম ওরফে টি ইসলামের (৬৪) দায়েরকৃত মামলার ভিত্তিতে রমজানকে গ্রেপ্তার করা হয়েছে।

ব্যবসায়ী অভিযোগ করেছেন, তিনি শহরের ১০নং ওয়ার্ডের নয়নশুকা এলাকায় একটি ফিলিং স্টেশন নির্মাণ শুরু করলে গত ১ অক্টোবর রাত ১০টার দিকে রমজান ৪/৫ জন সহযোগীসহ ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এসময় ব্যবসায়ী তাদের চাঁদা দিতে অস্বীকৃতি জানান। পরে গত ৫ অক্টোবর রাত ৯টায় ওই ফিলিং স্টেশনে হামলা চালিয়ে ভাঙচুর ও ক্ষতিসাধন করে রমজান ও তার সহযোগীরা।

এ সময় সে হুমকি দেয়, তাকে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়া পর্যন্ত ওই স্থানে কিছুই করতে দেওয়া হবে না।
এ ঘটনায় ব্যবসায়ী শনিবার মামলা করলে পুলিশ রমজানকে গ্রেপ্তার করে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, মামলার তদন্ত শুরু হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31