IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিতফুলবাড়ীতে ১১০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণবিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যুসিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের মতবিনিময় সভাশিক্ষার্থীদের চুল কেটে বিতর্কে, প্রধান শিক্ষককে সরানো হলো অন্য বিদ্যালয়েনেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড
Home >> টপ নিউজ >> বিনোদন >> জন্মদিনে নতুন চমকের আভাস দিলেন ‘হাওয়া’ তুষি

জন্মদিনে নতুন চমকের আভাস দিলেন ‘হাওয়া’ তুষি

ধূমকেতু নিউজ ডেস্ক : এক দশকের মিডিয়া ক্যারিয়ার। সৌন্দর্য ও মেধার যোগসূত্র হলে যে ভালো কিছু হয়, তার প্রমাণ তিনি দিয়েছেন অনেক আগেই। রূপালি পর্দা ও ওটিটিতে নিজেকে তিনি তুলে ধরেছেন নানা অবয়বে। ‌‘হাওয়া’ হাওয়া সিনেমায় অভিনয় করে দর্শকের মন জয় করেছেন নাজিফা তুষি। এরপর রচিত হয় শুধুই এগিয়ে চলার গল্প।

বলছি, নাজিফা তুষির কথা। প্রচারবিমুখ এই তারকার জন্মদিন আজ। এদিনে আলাপকালে জানালেন, জন্মদিন নিয়ে তার ভাবনা, স্মৃতির কথা। সেইসঙ্গে নতুন কাজের চমকেরও আভাস দিলেন তিনি। তুষি জানান, কাল রাত ১২টার পর থেকেই শুভেচ্ছায় ভেসে যাচ্ছেন। সেইসব শুভেচ্ছা উপভোগ করছেন। ঘরোয়াভাবে প্রিয়জনদের সঙ্গে সময় কাটিয়ে দিনটা উপভোগ করছেন এ লাক্স তারকা।

‘জন্মদিন কখনও ঘটা করে পালন করার পক্ষপাতী নই’, জানালেন তুষি। বললেন, ‘বাসায় বসে ঘরোয়াভাবেই কাটবে দিনটি। কাছের মানুষের সঙ্গে সময় কাটাব। মাঝে মাঝে সারপ্রাইজও পাই। তখন ভালোই লাগে। বিশেষ দিনে প্রিয় মুখগুলো দেখতে পারলেই আমার আনন্দ হয়।’

শৈশবের জন্মদিনের স্মৃতি নিয়েও কথা বললেন অভিনেত্রী। ‘চট্টগ্রামে আমার জন্ম, কিন্তু বেড়ে উঠেছি ঢাকায়। ছোটবেলায় মা মজার মজার রান্না করতেন। স্কুলের বন্ধুদের বাসায় এনে খাওয়াতাম। নানুর বাড়িতে পরিবারের সবাই মিলে জন্মদিন পালন করতাম। সেই দিনগুলো খুব মিস করি’, স্মৃতিচারণ করলেন তুষি।

বর্তমানে বেশ কিছু ভালো কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন নাজিফা তুষি। এই মুহূর্তে রায়হান রাফির ‘আন্ধার’ সিনেমায় কাজ করছেন। মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। আব্দুল্লাহ মুহাম্মদ সাদের একটি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন। সেটি এখনও প্রকাশ হয়নি। তাকে দেখা যাবে সরকারি অনুদানের সিনেমা ‘সখী রঙ্গমালা’-তেও। এই ছবির শুটিং এখনো শুরু করেননি তিনি। তুষির মতে, এই কাজগুলোতে ভিন্ন ভিন্ন চরিত্রে হাজির হবেন তিনি। গল্প ও চরিত্রে থাকবে চমক।

২০১৪ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা থেকে শোবিজে নাম লেখান তুষি। ২০১৬ সালে ‘আইসক্রিম’ দিয়ে বড় পর্দায় অভিষেক তুষির। এরপর দীর্ঘদিন ছিলেন বড় পর্দা থেকে দূরে। ৬ বছর বিরতির পর ২০২২ সালে ‘হাওয়া’ দিয়ে নিজের জাত চেনান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31