IMG-LOGO

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মোহনপুরে মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে কর্মশালাগোমস্তাপুরে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়তানোর থানার কমিউনিটি পুলিসিং কমিটির আয়োজনে কাবাডি খেলাবাগমারার নতুন ইউএনও রিজু তামান্নারাজশাহীতে চার শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের মুখেহাসি ফোটাল ‘ইকো’পুঠিয়ায় রাতের আঁধারে সার বিক্রি ধরাসায় ও গোডাউনের তালা ভেঙ্গে উদ্ধার হল ৩৩০ বস্তা সারউপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে প্রশাসনিক কর্মকতর্তাদের সাথে ত্রৈমাসিক সমন্বয় সভাউপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবনর‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত, সংসদে এসআরবি বিল পাশ‘মক্কা প্রতিরক্ষা জোটের আপাতত সম্প্রসারণ করা হচ্ছে না’বাগমারায় ১৫ টাকা কেজি চাল বিতরণে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার,তথ্য ও সম্প্রচার মন্ত্রীঅবৈধ নিয়োগ থেকে অর্থ আত্মসাৎ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনগোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন‘ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে’
Home >> টপ নিউজ >> শিক্ষা >> নিয়ামতপুরে এইচএসসিতে ৫ কলেজে ফেলের হার বেশি

নিয়ামতপুরে এইচএসসিতে ৫ কলেজে ফেলের হার বেশি

ধূমকেতু প্রতিবেদক,নিয়ামতপুর : সারাদেশে গতকাল এইচএসসির ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার বিগত বছরের তুলনায় ফলাফল হতাশাজনক । কমেছে পাস ও জিপিএ-৫ এর সংখ্যা। নওগাঁর নিয়ামতপুর উপজেলায়ও এর বত্যয় হয়নি। উপজেলার সব কলেজেই ফলাফল খারাপ হয়েছে। এর মধ্যে একটি কলেজ থেকে শতভাগ পরীক্ষার্থী ফেল করেছে। ৫ কলেজে পাসের চেয়ে ফেলের হার বেশি।

উপজেলা মাধ্যমিক অফিস হতে প্রাপ্ত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, উপজেলায় এবার এইচএসসিতে পাসের হার ৫৩ দশমিক ৪৯ শতাংশ। যা গতবছর ছিল ৭৯ দশমিক ১৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২৭ জন। যা গতবছর ছিল ১৩২ জন। এ বছর মোট পরীক্ষার্থী ছিল ১ হাজার ৯০ জন। এর মধ্যে পাস করেছে ৫৮৩ জন। ফেল করেছে ৫০৭ জন। আটটি কলেজের মধ্যে পাঁচটি কলেজে পাসের চাইতে ফেলের হার বেশি।

ফলাফলে দেখা গেছে, উপজেলায় সবচেয়ে খারাপ ফলাফল করেছে সাংশৈল আদিবাসী স্কুল এন্ড কলেজ। প্রতিষ্ঠানের ২২ জন পরীক্ষার্থীর কেউ পাস করতে পারেনি। রাজাপুর বটতলী হাট মহাবিদ্যালয়ে ২১ জনে ১৮ জন ফেল। গাংগোর স্কুল এন্ড কলেজের ১০ জন পরীক্ষার্থীর ৮ জনই ফেল করেছে। বালাতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রী কলেজে ১০২ জনের মধ্যে ৬৫ জন ফেল। বামইন স্কুল এন্ড কলেজে ৭৫ জনের মধ্যে ফেল করেছে ৪৩ জন।

উপজেলায় একমাত্র সরকারি কলেজ নিয়ামতপুর সরকারি কলেজের মোট পরীক্ষার্থী ৬৯৭ জন অংশগ্রহণ করে ৬৮৯ জন। পাস করেছে ৩৮৭ জন আর ফেল করেছে ৩০২ জন।
কলেজটির বাণিজ্য বিভাগে ৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৩১ জনই ফেল করেছে। বিজ্ঞান বিভাগে পাস ১৪৭ জন, ফেল ৭৯ জন। মানবিক বিভাগে পাস ২৩৮ জন, ফেল ২০০ জন। তবে সবচেয়ে বেশি ২০ জন জিপিএ-৫ পেয়েছে এই প্রতিষ্ঠান থেকে।

অন্যদিকে উপজেলায় পাসের হারে এগিয়ে রয়েছে চন্দননগর কলেজ। পাসের হার ৭২ দশমিক ০৯ শতাংশ। কলেজটিতে ১২৯ জনে পাস করেছে ৯৩ জন, ফেল করেছে ৩৬ জন। জিপিএ- ৫ পেয়েছে চারজন।

নিয়ামতপুর সরকারি কলেজের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ মো. ওবাইদুল হক চৌধুরী বলেন,’কলেজে বাণিজ্য বিভাগের শিক্ষক সংকট রয়েছে। এই শিক্ষক সংকটের মধ্যেও ক্লাস-পরীক্ষা নেয়া হয়েছে। শিক্ষার্থীরা ক্লাসবিমুখ হয়েছে। তাঁদের ক্লাসমুখী করতে অভিভাবকদের বিষয়টি জানিয়েও আশানুরূপ সাড়া পাওয়া যায়নি।’

চন্দননগর কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, ‘আমার কলেজের সব শিক্ষকেরা সর্বোচ্চটা দিয়ে শিক্ষার্থীদের শেখানোর চেষ্টা করি। কলেজে নিয়মিত ক্লাস ও পরীক্ষা নেয়া হয়।’

তিনি বলেন, ‘ভালো ফলাফলের জন্য শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস করতে হবে, পড়াশোনায় আরও মনোযোগী হতে হবে। অভিভাবকদের সচেতন হতে হবে।’

সাংশৈল আদিবাসী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031