ছুটির দিনে বানিয়ে খেতে পারেন সুস্বাদু জলপাই ভর্তা।
রেসিপি তৈরি করার জন্য যা লাগবে নিম্নে দেওয়া হলোঃ
১.আট পিস জলপাই।
২.অল্প পরিমাণ শুকনো মরিচ গুঁড়া।
৩.অল্প পরিমাণ লবণ।
৪.অল্প পরিমাণ চিনি ও
৫.অল্প পরিমাণ সরিষার তেল।
রেসিপি প্রস্তুত প্রণালিঃপ্রথমে জলপাই গুলো ১০ থেকে ১৫ মিনিট পানি দিয়ে চুলায় বসিয়ে সিদ্ধ করে নিতে হবে।সিদ্ধ জলপাই থেকে আঁটি গুলো বের করে নিতে হবে।জলপাই মধ্যে অল্প পরিমাণ লবণ,অল্প পরিমাণ শুকনো মরিচ গুঁড়া,অল্প পরিমাণ চিনি ও অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে হাতের সাহায্যে ভালো ভাবে মেখে নিতে হবে।ব্যাস তৈরি হবে রেসিপিটি।ধন্যবাদ
লেখক: উম্মে কুলসুম মীম,রাজশাহী।


