ধূমকেতু প্রতিবেদক, স্পোর্টস : উপ আঞ্চলিক স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষাক্রিয়া সমিতি উপ অঞ্চল রাজশাহীর ৫২ তম গ্রীষ্মকালীন ক্রিয়া প্রতিযোগিতা ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে ।
গতকাল রবিবার সকালে রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্টেডিয়ামে মাঠে উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব ড: চিত্রলেখা নাজনীন অনুষ্ঠানের সভাপত্বি করেন উপ পরিচালক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা রাজশাহী অঞ্চল মো: আব্দুর রশিদ।
উদ্বোধনী শেষে ডিসপ্লে প্রদর্শন করেন রাজশাহী মিশন গার্লস স্কুলশিক্ষার্থীরা ।
দুইদিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় আটটি জেলার ৮০০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন, আজ সকালে ফাইনাল খেলা শেষে বিজয়ী ও বিজিতাদের হাতে পুরস্কার তুলে দিবেন সচিব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহীর প্রফেসর ড. শামীম আরা চৌধুরী ।


