IMG-LOGO

সোমবার, ৩০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> টপ নিউজ >> খেলা >> বাঘায় ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫,৩-১ গোলে পাকুড়িয়া ফুটবল একাদশের জয়

বাঘায় ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫,৩-১ গোলে পাকুড়িয়া ফুটবল একাদশের জয়

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : রাজশাহীর বাঘায় তারুণ্যের উৎসব উপলক্ষে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর প্রথম রাউন্ডের তৃতীয় দিনের খেলায় চকরাজাপুর ইউনিয়ন পরিষদ ফুটবল দলকে-৩-১ গোলে পরাজিত করে জয়লাভ করেছে পাকুড়িয়া ফুটবল একাদশ। উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (২৪ অক্টোবর’২৫) বিকেলে বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। এ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন পাকুড়িয়া ফুটবল দলের অর্পন।

খেলা পরিচালকের দায়িত্বে ছিলেন- রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সুমন ব্যাপারি। সহকারি পরিচালক ছিলেন- হানিফ ইকবাল ও সুজন মাহমুদ। খেলায় ধারাবিবরণীতে ছিলেন- বাংলাদেশ বেতারের ক্রীড়া ধারাভাষ্যকার আব্দুল হানিফ মিঞা, শরিফুল ইসলাম, বি কে রায়।
মাঠজুড়ে ছিল তরুণদের উচ্ছাস ও দর্শকদের প্রাণচাঞ্চল্যে ভরা এক উৎসবমুখর পরিবেশ। মাঠের চারিদিকে দর্শক পূর্ণতা খেলোয়াড়দের যুগিয়েছে আনন্দ।

খেলার মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেছেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাবিহা সুলতানা ডলি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অবসর প্রাপ্ত সহকারি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অফিসার মনসুর আলী, চকরাজাপুর ইউনিয়নের প্রশাসক.বিআরডিবির প্রকল্প অফিসার তরিকুল ইসলাম, চকরাজাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মুলা খামারু, সাধারণ সম্পাদক জগলু শিকদার, পাকুড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক কাদের মোল্লা, সাংগঠনিক সম্পাদক ফিরোজ মন্ডল, বাঘা প্রেস ক্লাবের আহবায়ক আব্দুল লতিফ মিঞা,জিয়া পরিষদের সাবেক সভাপতি শাহিন মন্ডলসহ উপজেলা বিভিন্ন দপ্তরের অফিসার ও রাজনৈতিক দলের নের্তৃবৃন্দ।

উপজেলা নির্বাহি অফিসার জানান, তারুণ্যের উৎসব উপলক্ষে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

জানা যায়, উপজেলায় সাতটি ইউনিয়ন ও দুইটি পৌরসভা নিয়ে নক আউট পদ্ধতিতে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। গত বুধবার উদ্বোধনী খেলায় বাজুবাঘা ইউনিয়ন পরিষদ দলকে পরিজিত করে জয়লাভ করে বাঘা পৌরসভা ফুটবল দল। বৃহসতিবার দিনের খেলায় টাই বেকারে ৪-৩ গোলে গড়গড়ি ইউনিয়ন পরিষদ দলকে পরাজিত করে জয়লাভ করে আড়ানী ফুটবল দল। শনিবার একই মাঠে মুখোমুখি হবে-মনিগ্রাম ইউনিয়ন পরিষদ ও বাউসা ইউনিয়ন পরিষদ দল।

উল্লেখ্য,উদ্বোধনী খেলায়- রাজনৈতিক নের্তৃবৃন্দসহ উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভুমি), স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার, কৃষি অফিসার, বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি), উপজেলা প্রকৌশলী, সমাজ সেবা অফিসার, প্রকল্প বাস্তবায়ন অফিসার, সোনালী ব্যাংক বাঘা শাখার প্রিন্সসিপ্যাল অফিসার, ইউ ডি এফ অফিসার, শিক্ষকগন উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31