IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজনীতি >> রাজশাহী-৬(চারঘাট-বাঘা) আসনে মনোনয়ন প্রত্যাশী মিঠুর পক্ষে ৩১ দফা রূপরেখার লিফলেট বিতরণ

রাজশাহী-৬(চারঘাট-বাঘা) আসনে মনোনয়ন প্রত্যাশী মিঠুর পক্ষে ৩১ দফা রূপরেখার লিফলেট বিতরণ

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা জনগণের মাঝে প্রচারের উদ্দেশ্যে বাঘা উপজেলার চন্ডিপুর বাজার-গ্রাম ঘুরে লিফলেট বিতরণ করা হয়েছে। বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে ঘরে ঘরে প্রচারণার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠাসহ মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষে ৩১ দফা রূপরেখা ও ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কে জনগণকে স্পষ্ট ধারণা দেওয়া হয়।

আগামী ত্রয়োদশ জাতীয় ও সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) ৫৭ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট সমাজ সেবক, সাবেক ছাত্রনেতা আমেরিকান প্রবাসী আমিনুল ইসলাম মিঠুর পক্ষে তার বাবা আবসরপ্রাপ্ত সেনা অফিসার হামিদুল ইসলাম ওরফে হায়দার মেলেটারি, রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখার লিপলেট বিতরণ করেন। আমিনুল ইসলাম মিঠু বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের চন্ডিপুর গ্রামের বাসিন্দা।
মিঠুর বাবা বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। তারেক রহমান যে স্বপ্ন দেখছেন, সেটিই আমাদের রাজনীতির প্রেরণা। হায়দার আলী বলেন,মিঠুর উদ্যোগে নিজ গ্রাম চন্ডিপুর বাজার মসজিদের দোতলা নির্মাণসহ টাইলস এর ব্যবস্থা ছাড়াও চারঘাটের ভায়ালক্ষীপুর গ্রামে মসজিদ নির্মান করে দেওয়াসহ সুপেয় পানির জন্য টিউবওয়েলের ব্যবস্থা করে দিয়েছেন বলে জানান। প্রবাস থেকেও ধর্মীয় সহাবস্থান, বিপদাপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে দায়িত্ব পালন করছে।

জেলা যুবদলের সাবেক সহ সভাপতি জাহিদ হাসান বলেন, প্রবাস থেকেই আমিনুল ইসলাম মিঠু চারঘাট উপজেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আলীর চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করেছেন। ভবিষ্যতেও তারুণ্যর অধিকার নিয়ে কথা বলবে, নির্যাতিত কর্মীর পাশে থাকবেন- রাজশাহীর-৬ আসনে এমন একজন নেতা চাই।

স্থানীয় বাসিন্দা ফরিদ উদ্দীন বলেন, মিঠু এ জনপদের মানুষের জন্য সৌভাগ্যের। এবারে বণ্যায় চর এলাকার পানিবন্দী ও ওপরে বৃষ্টির পানিতে আক্রান্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ছাড়াও সনাতন ধর্মালম্বীদের দুর্গোৎসবে আর্থিক সহায়তা দিয়েছেন। প্রবাস থেকেও কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ করিয়েছেন। চরে দুই পক্ষের গোলযোগে ক্ষতিগ্রস্থ ঘরবাড়ি পূর্ণঃনির্মাণের জন্য আর্থিক সহযোগিতা করেছেন।

বাজুবাঘা ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সভাপতি সাহাবাজ আলী বলেন, যাকে ঘিরে বাঘা-চারঘাটের বিএনপি ঐক্যবদ্ধ হবে এবং রাজশাহীর মানুষ আশার আলো দেখবে। মানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের এমন একজন অভিভাবক দরকার। এসময় উপস্থিত ছিলেন ুবাজুবাঘা ইউনিয়নের ওয়ার্ড বিএপির সাধারণ সম্পাদক জাম্বার আলী, সহ-সভাপতি আব্দুর রসুল, ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মামুন আলীসহ বিএনপির স্থানীয় নেতা লিয়াকত আলী,ইউনুস আলী প্রমুখ ।##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31