IMG-LOGO

শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে ঐতিহ্যবাহী দেবোত্তর সম্পত্তি জবরদখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধনআরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলটুর্নামেন্টের পুরস্কার বিতরণে রাসিক প্রশাসকবাংলাদেশের সীমানা পেরিয়ে ইন্ডিয়ায় বিএসএফের হাতে বাঘার ৫ জন আটক,ছোটাছুটি করে ও ফেরত পায়নি পরিবারফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত১০ বছরের পুরোনো ভাড়ার তালিকায় ঝুলছে বিষপুর ফেরীঘাটশতবর্ষের ইতিহাস, ঐতিহ্য ও ধারাবাহিক সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত পাইলট উচ্চ বিদ্যালয়নিয়ামতপুরে হাটের সরকারি জায়গায় স্থাপনা নির্মাণের অভিযোগমহাদেবপুরে নারী ইউপি সদস্যেরঝুলন্ত মরদেহ উদ্ধার‘ভারতের সঙ্গে করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার’মন্নুজান স্কুলের সামনের ফুটওভার ব্রিজে ফাটল, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ রাসিক প্রশাসকেরদুর্গাপুরে ইউএনওর অভিযানে৭০০ বস্তা সার জব্দকুষ্টিয়ার দৌলতপুরে বন্যার পানিবৃদ্ধি অব্যাহত পানিবন্দী ৫০ হাজার মানুষমোহনপুরে মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে কর্মশালাগোমস্তাপুরে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়তানোর থানার কমিউনিটি পুলিসিং কমিটির আয়োজনে কাবাডি খেলা
Home >> টপ নিউজ >> শিক্ষা >> শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের আয়োজিত তিন দিনব্যাপী “১০ম অন্তঃ বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলার সমাপ্তি

শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের আয়োজিত তিন দিনব্যাপী “১০ম অন্তঃ বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলার সমাপ্তি

ধূমকেতু প্রতিবেদক : ‘বিজ্ঞান ও প্রযুক্তি সবুজ পৃথিবীর প্রতিশ্রুতি’ প্রতিপাদ্যে “১০ম অন্তঃ বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা–২০২৫” এর সফল সমাপ্তি

‘বিজ্ঞান ও প্রযুক্তি সবুজ পৃথিবীর প্রতিশ্রুতি’ প্রতিপাদ্যে শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী আয়োজিত তিন দিনব্যাপী “১০ম অন্তঃ বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা–২০২৫”-এর আজ (২৫ অক্টোবর) ছিল বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর জনাব রোটারিয়ান এম. এ. মান্নান খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের মাননীয় সচিব প্রফেসর ড. শামীম আরা চৌধুরী।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “এই ক্ষুদে বিজ্ঞানীরা একদিন বাংলাদেশকে প্রযুক্তিনির্ভর, উদ্ভাবনসমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে। তাঁদের কৌতূহল, সৃজনশীলতা ও উদ্যমই আমাদের ভবিষ্যতের শক্তি। শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা কেবল পাঠ্যপুস্তকের গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে বাস্তব জীবনের সমস্যার সমাধানে প্রয়োগ করতে হবে।”
তিনি আরও যোগ করেন, “সবুজ পৃথিবী গড়তে প্রযুক্তির মানবিক ও পরিবেশবান্ধব প্রয়োগ এখন সময়ের দাবি।”

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিরেক্টর (স্টুডেন্টস ওয়েলফেয়ার), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ড. মো. রবিউল ইসলাম সরকার, এবং, আইসিটি বিভাগ, ইসলামিক বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া প্রফেসর ড. তারেক হাসান আল মাহমুদ,পাবনা জ্যেষ্ঠ সহকারী কমিশনার, জেলা প্রশাসন, আঞ্জুমান সুলতানা।

নির্বাহী পরিচালক, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ ইঞ্জিনিয়ার নাজমা রহমান, বলেন,“আমরা বিশ্বাস করি, বিজ্ঞানচর্চার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের চিন্তা ও উদ্ভাবনী ক্ষমতা বিকশিত করতে পারবে। এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা দলগত কাজ, নেতৃত্ব ও উপস্থাপনা দক্ষতা অর্জনের সুযোগ পেয়েছে।”

অধ্যক্ষ বিরাজ আহমেদ তাঁর বক্তব্যে অতিথিবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, “প্রতিবছরের মতো এবারও আমাদের শিক্ষার্থীরা অসাধারণ উদ্ভাবনী ক্ষমতার স্বাক্ষর রেখেছে। তাঁদের প্রচেষ্টা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের গৌরব। ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে এই আশাবাদ ব্যক্ত করেন”

সভাপতি রোটারিয়ান এম. এ. মান্নান খান তাঁর সমাপনী বক্তব্যে বলেন, “প্রযুক্তিনির্ভর বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে বিজ্ঞানচর্চার বিকল্প নেই। শিক্ষার্থীদের উচিত মানবকল্যাণে কার্যকরী ও টেকসই প্রকল্প তৈরিতে মনোযোগী হওয়া। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটায়।” তিনি অতিথিবৃন্দকে আমন্ত্রণ গ্রহণ করে মেলা প্রাঙ্গণ অলংকৃত করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তালাইমারী শাখার সহকারী উপাধ্যক্ষ কামনা রানি,উপশহর শাখার সহকারী অধ্যক্ষ ফাতেমা জোহরা দোলন,অধ্যক্ষ তুহিনা পারভীন ইলা, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী ও সুধীজন।

প্রথম থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে ক, খ, গ ও ঘ গ্রুপে মোট ১৪৪টি স্টলে নানা উদ্ভাবনী প্রকল্প প্রদর্শিত হয়। দর্শনার্থীরা ক্ষুদে বিজ্ঞানীদের সৃজনশীল উপস্থাপনায় মুগ্ধ হন। প্রধান অতিথি ও সম্মানিত অতিথিবৃন্দ মেলার স্টলসমূহ পরিদর্শন করে প্রকল্পগুলোর প্রশংসা করেন।

পবিত্র ধর্মগ্রন্থ পাঠ, জাতীয় সংগীত ও রণসংগীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হওয়া সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের গান, নৃত্য, নাটক ও আবৃত্তি পরিবেশনায় অতিথি ও দর্শকবৃন্দ মুগ্ধ হন।

চারটি গ্রুপে প্রদর্শিত প্রকল্পের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী দলগুলোকে পুরস্কৃত করা হয়। এছাড়া Best Project Showcasing, Best Presenter, বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান কুইজ টেস্ট বিভাগে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031