ধূমকেতু প্রতিবেদক,পোরশা : নওগাঁর পোরশায় পুকুরের পানিতে ডুবে হোসাইন (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার মোল্লাপাড়া গ্রামের সারোয়ার জাহান সুইটের ছেলে।
পারিবারিক সূত্রে জানাগেছে, মঙ্গলবার সকাল আনুমানিক ১১টার দিকে হোসাইন সকলের অজান্তে বাড়ি থেকে বের হয়। তাকে বাড়িতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পায়।
পরে লাশ উদ্ধার করা হয়। বিষয়টি ঘাটনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বজলুর রহসান নিশ্চিত করেছেন।#
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news