IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> প্রবাস >> নেতানিয়াহুর বিরুদ্ধে তুরস্কের গ্রেপ্তারি পরোয়ানা জারি

নেতানিয়াহুর বিরুদ্ধে তুরস্কের গ্রেপ্তারি পরোয়ানা জারি

ধূমকেতু নিউজ ডেস্ক : গাজায় চালানো গণহত্যা ও মানবতারবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সরকারের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক।

এক বিবৃতিতে ইস্তাম্বুল প্রসিকিউটর অফিস জানায়, মোট ৩৭ জন সন্দেহভাজন কর্মকর্তার নাম তালিকাভুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গাভির এবং সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল এয়াল জামির। তবে পূর্ণ তালিকা প্রকাশ করা হয়নি।

বিবৃতিতে তুরস্কের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ইসরায়েল গাজায় পরিকল্পিতভাবে গণহত্যা চালাচ্ছে এবং এটি একটি পদ্ধতিগত অপরাধ হিসেবে সংঘটিত হচ্ছে।

প্রসিকিউটর অফিসের বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, গাজায় তুরস্কের নির্মিত ‘তুর্কি-ফিলিস্তিনি ফ্রেন্ডশিপ হাসপাতাল’–এ মার্চ মাসে ইসরায়েলি হামলার ঘটনাও তদন্তের অন্তর্ভুক্ত রয়েছে। তবে ইসরায়েল এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে।

উল্লেখ্য, তুরস্ক গত বছর দক্ষিণ আফ্রিকার দায়ের করা ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার মামলায় আনুষ্ঠানিকভাবে যোগ দেয়।

উল্লেখ্য, ১০ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ঘোষিত আঞ্চলিক শান্তি পরিকল্পনার অংশ হিসেবে একটি কথিত যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। কথিত এই কারণে বলা যে, এই যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েল বিভিন্ন তালবাহানায় হামলা ও হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে।

সূত্র : সিএনএন

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news